২০২৭ সালের মধ্যে সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং: প্রতিমন্ত্রী

দিনাজপুর প্রতিনিধি

সারাদেশ

আগামী ২০২৭ সালের মধ্যে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়কে নিয়মিত স্কুল ফিডিং কর্মসূচির আওতায় আনা হবে বলে জানিয়েছেন

2026-08-31T17:56:11+06:00
2026-08-31T17:56:11+06:00
সোমবার ● ৩১ আগস্ট ২০২৬,
১৬ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

সোমবার ● ৩১ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
২০২৭ সালের মধ্যে সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং: প্রতিমন্ত্রী
দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ৫:৫৬ পিএম 
সংগৃহীত ছবি
আগামী ২০২৭ সালের মধ্যে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়কে নিয়মিত স্কুল ফিডিং কর্মসূচির আওতায় আনা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

সোমবার (৩১ আগস্ট) দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচি শীর্ষক প্রকল্প সম্পর্কে প্রধান শিক্ষকদের ওরিয়েন্টেশন এবং প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ববি হাজ্জাজ বলেন, "বর্তমান সরকারের কার্যকালে কোনো শিশু যাতে স্কুল বাদ দিয়ে শ্রমে নিয়োজিত না থাকে, সে বিষয়ে শিক্ষকসহ সংশ্লিষ্ট সকলকে সর্বোচ্চ সচেতনতা বজায় রাখতে হবে। বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এ লক্ষ নিয়ে কাজ করে যাচ্ছেন। আমাদের লক্ষ্য হলো প্রাথমিক স্তরে শিক্ষার্থী ঝরে পড়ার হার শূন্যের কোঠায় নামিয়ে আনা।"

তিনি আরও বলেন, "আগামী ২০২৭ সালের মধ্যে দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে নিয়মিত স্কুল ফিডিং কর্মসূচির আওতায় নিয়ে আসা হবে। এই কর্মসূচির কার্যকর বাস্তবায়নের মাধ্যমে প্রতিটি শিশুকে বিদ্যালয়েরমুখী করা এবং ঝরে পড়ার হার চিরতরে রোধ করা সম্ভব হবে।"

প্রতিমন্ত্রী বলেন, "স্থানীয় এলাকাবাসী এবং বিদ্যালয়ের প্রাক্তণ শিক্ষার্থীদের নিজ নিজ প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত করা অত্যন্ত জরুরি। এর মাধ্যমে বিদ্যালয়ের প্রতি সকলের সম্মিলিত দায়িত্ববোধ বৃদ্ধি পাবে এবং সামগ্রিক উন্নয়ন প্রক্রিয়া আরও ত্বরান্বিত হবে।"

জেলা প্রশাসক মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) মোহাম্মদ কামরুল হাসান এনডিসি, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফিডিং কর্মসূচির প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) মো. আবুল আমিন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব (বাজেট ও অডিট) মিজ ইসরাত জাহান, জেলা পুলিশ সুপার মো. জেদান আল মুসা পিপিএম, দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মো. মোফাজ্জল হোসেন দুলাল এবং প্রাথমিক শিক্ষা রংপুর বিভাগের বিভাগীয় পরিচালক মো. আজিজুর রহমান।

স্বাগত বক্তব্য দেন ভারপ্রাপ্ত জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সাইফুজ্জামান। এ সময় জেলা প্রাথমিক শিক্ষা অফিসের অন্যান্য কর্মকর্তা, বিভিন্ন উপজেলার উপজেলা ও সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তাসহ সংশ্লিষ্ট দপ্তর ও বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

নবম পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার
ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১১৬৩
মেঘনা নদীর ২৪১ একর দখল, সত্যতা পেল নদী রক্ষা কমিশন
সোনারগাঁয়ের যানজট নিরসন সমন্বয়ের তাগিদ হুইপ নিজানের
তরুণীর সঙ্গে মামুনুর রশীদের ভাইরাল ছবির নেপথ্যে যা জানা গেল

সর্বাধিক পঠিত 

কমিশন-বাণিজ্যে জিম্মি রেলের পূর্বাঞ্চল চিফ ইঞ্জিনিয়ার দপ্তর
গ্রামীণ স্বাস্থ্যসেবায় ‘উপশম প্লাস’-এর স্মার্ট টেলিমেডিসিন উদ্যোগ
অনুমোদনের পথে আটটি ডিজিটাল ব্যাংক
কদমতলা ইউনিয়ন বিএনপির সভাপতিসহ চারজন গ্রেপ্তার
পটুয়াখালীতে আইফোন কিনতে সন্তানকে বিক্রি করলেন বাবা
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]