চরসামাইয়া স্কুলে ফুটবল ফাইনাল শেষে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

ভোলা প্রতিনিধি

সারাদেশ

ভোলা সদর উপজেলার চরসামাইয়া মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে ‘প্রাইম মিনিস্টার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর বাছাই পর্বের আন্তঃশ্রেণি ফুটবল

2026-08-31T17:38:11+06:00
2026-08-31T17:38:11+06:00
সোমবার ● ৩১ আগস্ট ২০২৬,
১৬ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

সোমবার ● ৩১ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
খেলাধুলার সঙ্গে পরিবেশ রক্ষার বার্তা
চরসামাইয়া স্কুলে ফুটবল ফাইনাল শেষে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
ভোলা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ৫:৩৮ পিএম 
সংগৃহীত ছবি
ভোলা সদর উপজেলার চরসামাইয়া মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে ‘প্রাইম মিনিস্টার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর বাছাই পর্বের আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা। সোমবার (৩১ আগস্ট) বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত রোমাঞ্চকর ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় দশম ও অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা।

প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় অষ্টম শ্রেণিকে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে দশম শ্রেণির শিক্ষার্থীরা। পুরো খেলায় দুই দলের খেলোয়াড়দের দুর্দান্ত নৈপুণ্য ও আক্রমণ-পাল্টা আক্রমণে বিদ্যালয় মাঠে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

এর আগে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম ডি মোস্তাফিজুর রহমান টুর্নামেন্টের উদ্বোধন করেন। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন ভোলা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও বিদ্যালয়ের সভাপতি  মুনতাসীর আলম চৌধুরী রবিন।

প্রধান অতিথির বক্তব্যে মুনতাসীর আলম চৌধুরী রবিন বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার কোনো বিকল্প নেই। খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব, পারস্পরিক সহযোগিতা ও প্রতিযোগিতার মানসিকতা তৈরি হয়। একই সঙ্গে একটি সুন্দর ও বাসযোগ্য দেশ গড়তে পরিবেশ রক্ষায় আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। শিক্ষার্থীদের খেলাধুলার পাশাপাশি গাছ লাগানো ও গাছের পরিচর্যায় উৎসাহিত করতে হবে। আজকের এই আয়োজন থেকে খেলাধুলার পাশাপাশি পরিবেশ সুরক্ষার যে বার্তা দেওয়া হয়েছে, তা অত্যন্ত প্রশংসনীয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরডিবির ভোলা জেলা শাখার চেয়ারম্যান ফখরুল ইসলাম লুকু চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ সুমন, সদস্য আকিব জাবেদ চৌধুরী, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাইয়ান চৌধুরী এবং চরসামাইয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মুসা কালিমুল্লাহসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে পরিবেশ সুরক্ষা ও ‘সবুজ ভোলা’ গড়ার প্রত্যয়ে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। এ সময় শিক্ষার্থীদের নিজ নিজ বাড়ি ও বিদ্যালয় প্রাঙ্গণে গাছ লাগানোর পাশাপাশি নিয়মিত পরিচর্যার আহ্বান জানানো হয়।

আয়োজকরা বলেন, শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলার পাশাপাশি পরিবেশ সম্পর্কে সচেতন করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। খেলাধুলা ও বৃক্ষরোপণের মতো কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্যকর জীবনযাপন এবং পরিবেশবান্ধব মানসিকতা গড়ে উঠবে বলে তারা আশা প্রকাশ করেন।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

নবম পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার
ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১১৬৩
মেঘনা নদীর ২৪১ একর দখল, সত্যতা পেল নদী রক্ষা কমিশন
সোনারগাঁয়ের যানজট নিরসন সমন্বয়ের তাগিদ হুইপ নিজানের
তরুণীর সঙ্গে মামুনুর রশীদের ভাইরাল ছবির নেপথ্যে যা জানা গেল

সর্বাধিক পঠিত 

কমিশন-বাণিজ্যে জিম্মি রেলের পূর্বাঞ্চল চিফ ইঞ্জিনিয়ার দপ্তর
গ্রামীণ স্বাস্থ্যসেবায় ‘উপশম প্লাস’-এর স্মার্ট টেলিমেডিসিন উদ্যোগ
অনুমোদনের পথে আটটি ডিজিটাল ব্যাংক
কদমতলা ইউনিয়ন বিএনপির সভাপতিসহ চারজন গ্রেপ্তার
পটুয়াখালীতে আইফোন কিনতে সন্তানকে বিক্রি করলেন বাবা
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]