বগুড়ায় ব্যবসায়ী হৃদয় হত্যায় দুইজনের মৃত্যুদণ্ড

বগুড়া প্রতিনিধি

সারাদেশ

বগুড়া মহানগরের কৈপাড়া এলাকার ব্যবসায়ী রাগিবুল হাসান হৃদয় হত্যা মামলায় দুইজনকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।মৃত্যুদণ্ডপ্রাপ্তরা

2026-08-31T16:35:20+06:00
2026-08-31T18:02:14+06:00
সোমবার ● ৩১ আগস্ট ২০২৬,
১৬ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

সোমবার ● ৩১ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
তিনজনের যাবজ্জীবন
বগুড়ায় ব্যবসায়ী হৃদয় হত্যায় দুইজনের মৃত্যুদণ্ড
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ৪:৩৫ পিএম  আপডেট: ৩১.০৮.২০২৬ ৬:০২ পিএম
সংগৃহীত ছবি
বগুড়া মহানগরের কৈপাড়া এলাকার ব্যবসায়ী রাগিবুল হাসান হৃদয় হত্যা মামলায় দুইজনকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন সাদ্দাম হোসেন স্বাধীন ও মো. রাব্বি। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন আশিক, শাকিল ও মতিন।

রায়ে পাঁচ আসামির প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ডও দেওয়া হয়েছে। জরিমানার অর্ধেক নিহত হৃদয়ের সন্তানকে এবং বাকি অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (৩১ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে বগুড়ার অতিরিক্ত জেলা জজ-৫ আদালতের বিচারক কৌশিক আহমেদ খোন্দকার এ আলোচিত হত্যা মামলার রায় ঘোষণা করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২১ সালের ২০ জুলাই সন্ধ্যায় বগুড়া মহানগরের কৈপাড়া পুকুরপাড় এলাকায় হৃদয়ের ব্যবসাপ্রতিষ্ঠানে চাঁদার দাবিতে হামলা চালান আসামিরা। চাঁদা না পেয়ে তারা দোকানের ভেতরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হৃদয়কে আহত করেন। হৃদয়ের বাবা মামুনুর রশিদ ছেলেকে রক্ষা করতে এগিয়ে এলে তাকেও কুপিয়ে আহত করা হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদয়ের মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের মা আয়েশা সিদ্দিকা বাদী হয়ে মামলা দায়ের করেন।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

সোনারগাঁয়ের বড় সরদার বাড়ি রক্ষায় মানববন্ধন
২০২৭ সালের মধ্যে সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং: প্রতিমন্ত্রী
অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে পল্লী বিদ্যুতের ৬ কর্মী আহত, গ্রেপ্তার ১
হাম চিকিৎসায় শামসুদ্দিন হাসপাতালে ওষুধ-সরঞ্জাম দিল রেড ক্রিসেন্ট
চরসামাইয়া স্কুলে ফুটবল ফাইনাল শেষে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

সর্বাধিক পঠিত 

কমিশন-বাণিজ্যে জিম্মি রেলের পূর্বাঞ্চল চিফ ইঞ্জিনিয়ার দপ্তর
গ্রামীণ স্বাস্থ্যসেবায় ‘উপশম প্লাস’-এর স্মার্ট টেলিমেডিসিন উদ্যোগ
অনুমোদনের পথে আটটি ডিজিটাল ব্যাংক
কদমতলা ইউনিয়ন বিএনপির সভাপতিসহ চারজন গ্রেপ্তার
পটুয়াখালীতে আইফোন কিনতে সন্তানকে বিক্রি করলেন বাবা
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]