এক বছর ধরে বিচারকশূন্য সাতক্ষীরার নারী ও শিশু ট্রাইব্যুনাল

শেখ ফরিদ আহমেদ ময়না, সাতক্ষীরা

সারাদেশ

দীর্ঘ এক বছর ধরে বিচারক শূন্য অবস্থায় রয়েছে সাতক্ষীরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। এতে করে চরম

2026-08-31T17:02:04+06:00
2026-08-31T18:01:05+06:00
সোমবার ● ৩১ আগস্ট ২০২৬,
১৬ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

সোমবার ● ৩১ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
বিচারাধীন সাড়ে ৪ হাজার মামলা
এক বছর ধরে বিচারকশূন্য সাতক্ষীরার নারী ও শিশু ট্রাইব্যুনাল
শেখ ফরিদ আহমেদ ময়না, সাতক্ষীরা
প্রকাশ: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ৫:০২ পিএম  আপডেট: ৩১.০৮.২০২৬ ৬:০১ পিএম
সংগৃহীত ছবি
দীর্ঘ এক বছর ধরে বিচারক শূন্য অবস্থায় রয়েছে সাতক্ষীরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। এতে করে চরম দুর্ভোগে পড়েছেন শত শত বিচারপ্রার্থী। ট্রাইব্যুনালটিতে বর্তমানে সাড়ে চার হাজার মামলা বিচারাধীন থাকায় সৃষ্টি হয়েছে তীব্র মামলাজট। দ্রুত সময়ে নতুন বিচারক পদায়নের দাবি জানিয়েছেন বিচারপ্রার্থী ও আইনজীবীরা।  

এদিকে, মামলার জট নিরসন ও দ্রুত বিচারক পদায়নের লক্ষ্যে (২৩ আগস্ট) বাংলাদেশ সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল বরাবর লিখিত আবেদন জানিয়েছেন সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির নেতারা। 

তবে আইনজীবী সমিতি সূত্রে জানা গেছে, ট্রাইব্যুনালের জন্য বিচারক পদায়নের বিষয়টি নিয়ে ইতোমধ্যে আইন মন্ত্রণালয় থেকে প্রয়োজনীয় প্রস্তাব ও সুপারিশ প্রেরণ করা হয়েছে। বিষয়টি বর্তমানে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে প্রক্রিয়াধীন রয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, সাতক্ষীরার নারী ও শিশু নির্যাতন সংক্রান্ত সংবেদনশীল মামলা গুলোর দ্রুত ও সুষ্ঠু বিচার নিশ্চিত করতে ট্রাইব্যুনালটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু দীর্ঘ এক বছর ধরে বিচারকের পদ খালি থাকায় সাড়ে চার হাজারেরও বেশি মামলা জটে আটকে আছে বিচার কার্যক্রম।  

বিচারপ্রার্থীরা কবিতা, মুক্ত সরকার বলেন, নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে গত ১ বছর বিচারক নেই। তারা আদালতের চত্বরে বিচারের আশায় এসে প্রতিনিয়ত খালি হাতে ফিরে যাচ্ছেন ভুক্তভোগী নারী, শিশু ও তাঁদের পরিবার। তারা আরও বলেন, দীর্ঘসূত্রতার কারণে বিচারপ্রার্থীরা যেমন মারাত্মক মানসিক ও আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন, তেমনি বাধাগ্রস্ত হচ্ছে ন্যায়বিচার।

সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. নুরুল আমিন বলেন, নারী ও শিশুদের ওপর নির্যাতনের মামলার দ্রুত নিষ্পত্তি অত্যন্ত জরুরি। আদালতের অচলাবস্থা দূর করতে জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে বিচারক পদায়নের জন্য আবেদন করা হয়েছে বলে জানানো হয়।

সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি অ্যাডভোকেট শেখ আলমগীর আশরাফ বলেন, মানবিক দিক বিবেচনা করে এবং বিচার প্রার্থীদের ভোগান্তি লাঘবে দ্রুত একজন যোগ্য বিচারক পদায়ন করা অত্যন্ত প্রয়োজনীয়।

তিনি আরও বলেন, সংবেদনশীল এসব মামলার সঠিক বিচার নিশ্চিত ও মানবিক কারণে দ্রুত এখানে বিচারক দেওয়া দরকার।

জরুরি ভিত্তিতে নতুন বিচারক পদায়নের মাধ্যমে থমকে যাওয়া বিচারকার্য আবারও গতিশীল হবে-এমনটাই প্রত্যাশা ভুক্তভোগী ও স্থানীয় আইনজীবীদের।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

সোনারগাঁয়ের যানজট নিরসন সমন্বয়ের তাগিদ হুইপ নিজানের
তরুণীর সঙ্গে মামুনুর রশীদের ভাইরাল ছবির নেপথ্যে যা জানা গেল
সোনারগাঁয়ের বড় সরদার বাড়ি রক্ষায় মানববন্ধন
২০২৭ সালের মধ্যে সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং: প্রতিমন্ত্রী
অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে পল্লী বিদ্যুতের ৬ কর্মী আহত, গ্রেপ্তার ১

সর্বাধিক পঠিত 

কমিশন-বাণিজ্যে জিম্মি রেলের পূর্বাঞ্চল চিফ ইঞ্জিনিয়ার দপ্তর
গ্রামীণ স্বাস্থ্যসেবায় ‘উপশম প্লাস’-এর স্মার্ট টেলিমেডিসিন উদ্যোগ
অনুমোদনের পথে আটটি ডিজিটাল ব্যাংক
কদমতলা ইউনিয়ন বিএনপির সভাপতিসহ চারজন গ্রেপ্তার
পটুয়াখালীতে আইফোন কিনতে সন্তানকে বিক্রি করলেন বাবা
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]