ধানমন্ডিতে দিনদুপুরে ৩৯ লাখ টাকা ছিনতাই, পিস্তলসহ আটক ৩

দেশবার্তা প্রতিবেদক

অপরাধ

রাজধানীর ধানমন্ডিতে ব্যাংক থেকে ৩৯ লাখ টাকা তুলে নিয়ে যাওয়ার সময় এক ব্যক্তি ছিনতাইয়ের শিকার হয়েছেন। তবে ঘটনাটির

2026-08-31T15:40:07+06:00
2026-08-31T15:40:07+06:00
সোমবার ● ৩১ আগস্ট ২০২৬,
১৬ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

সোমবার ● ৩১ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
অপরাধ
ধানমন্ডিতে দিনদুপুরে ৩৯ লাখ টাকা ছিনতাই, পিস্তলসহ আটক ৩
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ৩:৪০ পিএম 
প্রতীকী ছবি
রাজধানীর ধানমন্ডিতে ব্যাংক থেকে ৩৯ লাখ টাকা তুলে নিয়ে যাওয়ার সময় এক ব্যক্তি ছিনতাইয়ের শিকার হয়েছেন। তবে ঘটনাটির পরপরই স্থানীয় লোকজনের সহায়তায় পিস্তলসহ এক ছিনতাইকারীকে আটক করে পুলিশ। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে একই চক্রের আরও দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার দুপুরের দিকে ধানমন্ডি লেক এলাকায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। পুলিশ জানায়, প্রাথমিক অভিযানে আটক ব্যক্তির নাম তানভীর আবেদীন জুয়েল (৪১)। তবে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার হওয়া বাকি দুজনের নাম পরিচয় জানাতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার জানান, ৯৯৯ নম্বরে এক ব্যক্তি ফোন করে জানান, ব্যাংক থেকে ৩৯ লাখ টাকা তুলে নিয়ে যাওয়ার সময় মোটরসাইকেলে আসা তিন ছিনতাইকারী তার টাকার ব্যাগটি ছিনিয়ে নেয়। ঘটনার পরপরই ভুক্তভোগী ব্যক্তি ছিনতাইকারীদের পেছনে ধাওয়া করেন। একপর্যায়ে মোটরসাইকেল থেকে এক ছিনতাইকারী রাস্তায় ছিটকে পড়লে উপস্থিত স্থানীয় জনতা তাকে একটি পিস্তলসহ ধরে ফেলেন।

খবর পাওয়ার পর ৯৯৯ থেকে তাৎক্ষণিকভাবে ধানমন্ডি থানাকে বিষয়টি জানানো হয়। এ সময় ৯৯৯-এর কলটেকার কনস্টেবল মজিবুর রহমান কলটি গ্রহণ করেন এবং পুলিশ ডিসপাচার এসআই মো. জহিরুল ইসলাম কলার ও সংশ্লিষ্ট থানার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ বজায় রাখেন। পরে ধানমন্ডি থানা-পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পিস্তলসহ তানভীর আবেদীন জুয়েলকে নিজেদের জিম্মায় নেয়।

পরবর্তী সময়ে জুয়েলকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের তথ্যের ভিত্তিতে ধানমন্ডি থানার একাধিক টিম ও গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি যৌথ দল অভিযানে নামে। সেই অভিযানেই ছিনতাইকারী চক্রটির সঙ্গে জড়িত অপর দুই সদস্যকে আটক করা সম্ভব হয়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, এ ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে ছিনতাই হওয়া ৩৯ লাখ টাকা উদ্ধারে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

নতুন জীবনের ঘোষণা মিষ্টি জান্নাতের, বরকে আড়ালেই রাখলেন
স্বাস্থ্যখাতের দুর্নীতি বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী
বগুড়ায় ব্যবসায়ী হৃদয় হত্যা: দুইজনের মৃত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন
হাম উপসর্গে আরও ৬ প্রাণহানি, আক্রান্ত ১২৫৬
সিদ্ধার্থ ও মুগ্ধের শরীরে ডোপ টেস্টে মাদকের অস্তিত্ব পায়নি পুলিশ

সর্বাধিক পঠিত 

কমিশন-বাণিজ্যে জিম্মি রেলের পূর্বাঞ্চল চিফ ইঞ্জিনিয়ার দপ্তর
গ্রামীণ স্বাস্থ্যসেবায় ‘উপশম প্লাস’-এর স্মার্ট টেলিমেডিসিন উদ্যোগ
অনুমোদনের পথে আটটি ডিজিটাল ব্যাংক
কদমতলা ইউনিয়ন বিএনপির সভাপতিসহ চারজন গ্রেপ্তার
পটুয়াখালীতে আইফোন কিনতে সন্তানকে বিক্রি করলেন বাবা
অপরাধ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]