আইনশৃঙ্খলা উন্নয়নে সমন্বিত উদ্যোগের আহ্বান প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর

দেশবার্তা প্রতিবেদক

জাতীয়

গণতান্ত্রিক সরকারের প্রতি জনগণের প্রত্যাশা পূরণে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি ও নাগরিক সমাজকে নিজ নিজ দায়িত্ব নিষ্ঠার

2026-08-31T14:15:59+06:00
2026-08-31T14:15:59+06:00
সোমবার ● ৩১ আগস্ট ২০২৬,
১৬ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

সোমবার ● ৩১ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
জাতীয়
আইনশৃঙ্খলা উন্নয়নে সমন্বিত উদ্যোগের আহ্বান প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ২:১৫ পিএম 
সংগৃহীত ছবি
গণতান্ত্রিক সরকারের প্রতি জনগণের প্রত্যাশা পূরণে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি ও নাগরিক সমাজকে নিজ নিজ দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদক নিয়ন্ত্রণ এবং সুস্থ সমাজ গঠনে সমন্বিত উদ্যোগ জরুরি।’

সোমবার ঢাকা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির বিশেষ সভা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাদককে দেশের অন্যতম বড় সামাজিক সংকট উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ‘মাদকের বিস্তারের সঙ্গে অপরাধও বাড়ছে। তাই মাদক নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর পদক্ষেপের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি এবং সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।’

কিশোর গ্যাংয়ের বিস্তার রোধে সংশ্লিষ্টদের সক্রিয় হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘ফ্যাসিবাদী সরকারের সময়ে কিশোর গ্যাংয়ের বিস্তার ঘটেছে। এর নেতিবাচক প্রভাব এখনো সমাজের বিভিন্ন স্তরে রয়েছে। তরুণদের অপরাধ থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, স্থানীয় প্রশাসন ও সমাজকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।’

সরকারি কর্মকর্তাদের উদ্দেশে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ‘জনগণের কল্যাণ ও সুশাসন নিশ্চিত করাই তাদের মূল দায়িত্ব। প্রধানমন্ত্রী তারেক রহমানের বাংলাদেশ ফার্স্ট দর্শন ধারণ করে সততা, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করলে সরকারের প্রতি জনগণের আস্থা আরও সুদৃঢ় হবে।’

পরিবেশ সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করে প্রতিমন্ত্রী বলেন, নদী দূষণ, শিল্পবর্জ্য ব্যবস্থাপনা এবং নগর পরিবেশের ভারসাম্য রক্ষায় কার্যকর পদক্ষেপ নিতে হবে। তিনি বলেন, ‘উন্নয়নের পাশাপাশি পরিবেশ রক্ষায় সমান গুরুত্ব দিতে হবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।’

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

টিজারে প্রেম, বিচ্ছেদ ও প্রত্যাবর্তনের গল্প বলছে ‘দেশু ৭’
গাইবান্ধায় নজরুল বর্ষের জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের অনন্য সাফল্য
সেলিমাবাদ থানা বাস্তবায়নের দাবি: প্রস্তাবিত স্থান পরিদর্শন করলেন অতিরিক্ত পুলিশ সুপার
জর্ডানে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির

সর্বাধিক পঠিত 

কমিশন-বাণিজ্যে জিম্মি রেলের পূর্বাঞ্চল চিফ ইঞ্জিনিয়ার দপ্তর
গ্রামীণ স্বাস্থ্যসেবায় ‘উপশম প্লাস’-এর স্মার্ট টেলিমেডিসিন উদ্যোগ
‘ডিসক্যালকুলিয়া’ সমস্যায় অভিনেত্রী তারা সুতারিয়া
মোরেলগঞ্জে প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে বিক্ষোভ
অনুমোদনের পথে আটটি ডিজিটাল ব্যাংক
জাতীয়- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]