সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব

দেশবার্তা প্রতিবেদক

জাতীয়

বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) এস এম শফিউদ্দিন আহমেদকে

2026-08-30T16:16:31+06:00
2026-08-30T18:18:22+06:00
সোমবার ● ৩১ আগস্ট ২০২৬,
১৬ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

সোমবার ● ৩১ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
জাতীয়
সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৩০ আগস্ট, ২০২৬, ৪:১৬ পিএম  আপডেট: ৩০.০৮.২০২৬ ৬:১৮ পিএম
এস এম শফিউদ্দিন আহমেদ ২০২১ সালের ২৪ জুন থেকে ২০২৪ সালের ২৩ জুন পর্যন্ত সেনাপ্রধানের দায়িত্ব পালন করেন।
বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) এস এম শফিউদ্দিন আহমেদকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আগামী ১৪ সেপ্টেম্বর বেলা সাড় ১২টায় রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে হাজির হয়ে বক্তব্য দেওয়ার জন্য তাকে নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম তলবি নোটিশ পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদকের পরিচালক মো. আবুল হাসনাতের পাঠানো ওই নোটিশে উল্লেখ করা হয়, এস এম শফিউদ্দিন আহমেদের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগটি সুষ্ঠুভাবে অনুসন্ধানের স্বার্থে দুদকের পরিচালক আবুল হাসনাতকে দলনেতা এবং উপপরিচালক মোজাম্মিল হোসেনকে সদস্য করে দুই সদস্যের একটি অনুসন্ধান দল গঠন করা হয়েছে। অনুসন্ধানের স্বার্থে সাবেক এই সেনাপ্রধানের বক্তব্য গ্রহণ করা প্রয়োজন বলে নোটিশে উল্লেখ করা হয়। হাজির হওয়ার সময় জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে নিয়ে আসতে বলা হয়েছে তাকে।

দুদক সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ১৪ ডিসেম্বর শফিউদ্দিন আহমেদের বিরুদ্ধে এই অনুসন্ধান প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হয়।

এ বিষয়ে সংস্থাটির এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, প্রক্রিয়াটি এখনো প্রাথমিক অনুসন্ধান পর্যায়ে রয়েছে। অনুসন্ধানকারী দল কাজ শেষে কমিশনে প্রতিবেদন জমা দেবে। অভিযোগের পক্ষে পর্যাপ্ত তথ্য-প্রমাণ পাওয়া গেলে মামলা করার বিষয়ে সিদ্ধান্ত নেবে কমিশন। অন্যথায় অনুসন্ধান কার্যক্রম নিষ্পত্তি করা হবে।

জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ ২০২১ সালের ২৪ জুন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিন বছর দায়িত্ব পালন শেষে ২০২৪ সালের ২৩ জুন তিনি অবসরে যান। সেনাপ্রধান থাকাকালে তিনি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সভাপতির দায়িত্বও পালন করেন।

উল্লেখ্য, গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর সাবেক সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তা এবং নিরাপত্তা বিশ্লেষকদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, অর্থ পাচার ও ক্ষমতার অপব্যবহারের একাধিক অভিযোগের অনুসন্ধান শুরু করেছে দুদক। ইতোমধ্যে অনেকের বিরুদ্ধে মামলাও দায়ের করা হয়েছে। 

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

গরুর মাংস সবুজ হওয়ার রহস্য উন্মোচন
নেপালে নতুন করে বন্যার আশঙ্কা, নিহত ৮০০ ছাড়িয়েছে
১৮ বছর পর আতিফের পূর্ণাঙ্গ অ্যালবাম, সঙ্গী ইয়ুমনা জায়েদি
আর্সেনাল ছেড়ে বার্সেলোনায় যাচ্ছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড জেসুস
কদমতলা ইউনিয়ন বিএনপির সভাপতিসহ চারজন গ্রেপ্তার

সর্বাধিক পঠিত 

গ্রামীণ স্বাস্থ্যসেবায় ‘উপশম প্লাস’-এর স্মার্ট টেলিমেডিসিন উদ্যোগ
মোরেলগঞ্জে প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে বিক্ষোভ
‘ডিসক্যালকুলিয়া’ সমস্যায় অভিনেত্রী তারা সুতারিয়া
কমিশন-বাণিজ্যে জিম্মি রেলের পূর্বাঞ্চল চিফ ইঞ্জিনিয়ার দপ্তর
পঞ্চগড়ে সার ডিলারদের সঙ্গে জেলা প্রশাসনের মতবিনিময় সভা
জাতীয়- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]