দুই মেট্রোরেল প্রকল্পে ব্যয় বেড়ে ২ লাখ ১৪ হাজার কোটি টাকা

দেশবার্তা ডেস্ক

জাতীয়

রাজধানী ঢাকায় প্রস্তাবিত দুটি নতুন মেট্রোরেল প্রকল্পে (এমআরটি লাইন-১ এবং এমআরটি লাইন-৫ উত্তর) নির্মাণের আনুমানিক ব্যয় দ্বিগুণেরও বেশি

2026-08-30T14:44:53+06:00
2026-08-30T14:44:53+06:00
সোমবার ● ৩১ আগস্ট ২০২৬,
১৬ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

সোমবার ● ৩১ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
জাতীয়
নকশা পরিবর্তন, মূল্যস্ফীতি ও টাকার অবমূল্যায়নকে কারণ বলছে ডিএমটিসিএল
দুই মেট্রোরেল প্রকল্পে ব্যয় বেড়ে ২ লাখ ১৪ হাজার কোটি টাকা
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: রোববার, ৩০ আগস্ট, ২০২৬, ২:৪৪ পিএম 
সংগৃহীত ছবি
রাজধানী ঢাকায় প্রস্তাবিত দুটি নতুন মেট্রোরেল প্রকল্পে (এমআরটি লাইন-১ এবং এমআরটি লাইন-৫ উত্তর) নির্মাণের আনুমানিক ব্যয় দ্বিগুণেরও বেশি বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। শুরুতে প্রকল্প দুটির মোট ব্যয় প্রাক্কলন করা হয়েছিল ৯৩ হাজার ৮০০ কোটি টাকা। তবে সাম্প্রতিক সংশোধিত প্রস্তাব অনুযায়ী, বর্তমান ব্যয় প্রাক্কলন দাঁড়িয়েছে ২ লাখ ১৩ হাজার ৯৮৫ কোটি টাকায়। বাড়তি ব্যয়ের এই প্রস্তাবটি চূড়ান্ত অনুমোদনের জন্য পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে।

ডিএমটিসিএল সূত্র জানায়, প্রকল্প দুটির মধ্যে বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত (নর্দ্দা-পূর্বাচল সংযোগসহ) এমআরটি লাইন-১ এবং সাভার থেকে গাবতলী, মিরপুর, গুলশান হয়ে ভাটারা পর্যন্ত এমআরটি লাইন-৫ (উত্তর) প্রকল্প অন্তর্ভুক্ত। দুটি পথই উড়াল ও পাতাল সড়কের সমন্বয়ে নির্মিত হবে।

সড়ক পরিবহন মন্ত্রণালয় ও ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, বিস্তারিত নকশায় পরিবর্তন, আন্তর্জাতিক বাজার অনুযায়ী নির্মাণসামগ্রীর মূল্যবৃদ্ধি, বৈদেশিক মুদ্রার বিপরীতে টাকার বড় ধরনের অবমূল্যায়ন, প্রকল্প বাস্তবায়নে বিলম্ব এবং কারিগরি কিছু যুক্তির কারণে এই বড় অংকের ব্যয় বৃদ্ধি আবশ্যক হয়ে পড়েছে। ২০১৯ সালে প্রথম প্রকল্প প্রস্তাবের সময় প্রতি ডলার ৮৪ টাকা ৫০ পয়সা ধরা হলেও ২০২৫ সালের হিসাবে তা দাঁড়িয়েছে ১২২ টাকায়।

জাপানের আন্তর্জাতিক সহায়তা সংস্থা জাইকার অর্থায়নে পরিচালিত এই দুটি প্রকল্পে ২০০৯ সালের মূল ব্যয়ের চেয়ে দ্বিগুণেরও বেশি বৃদ্ধি যৌক্তিক কি না, তা যাচাই করতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পুরকৌশল বিভাগের সাবেক অধ্যাপক শামীম জেড বসুনিয়ার নেতৃত্বে একটি সাত সদস্যের বিশেষজ্ঞ কারিগরি কমিটি গঠন করা হয়। উক্ত কারিগরি কমিটি পর্যালোচনা শেষে বাড়তি ব্যয়ের প্রস্তাবকে যৌক্তিক উল্লেখ করে প্রতিবেদন জমা দেওয়ার পরই ডিএমটিসিএল আনুষ্ঠানিকভাবে প্রকল্পটি সংশোধন (আরডিপিপি) করে পরিকল্পনা কমিশনে পাঠায়।

প্রকল্পের ব্যয়ের যৌক্তিকতা তুলে ধরে কারিগরি কমিটির প্রধান অধ্যাপক শামীম জেড বসুনিয়া বলেন, প্রতিবছর ৫ শতাংশ হারে মূল্যস্ফীতি, ডলারের মান ৩৮ শতাংশ বৃদ্ধি এবং নকশা পরিবর্তনের ফলে কাজের পরিধি বেড়েছে। পাশাপাশি সরকারি কর ও ভ্যাটের হারও বৃদ্ধি পেয়েছে। এই মুহূর্তে মেট্রোরেল নির্মাণ না করলে সময় বাড়ার সঙ্গে সঙ্গে খরচ আরও বাড়বে।

অন্যদিকে, সড়ক, রেল ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম জানান, ঢাকা শহরের দীর্ঘমেয়াদী পরিবহন ব্যবস্থার উন্নয়নে মেট্রোরেল জরুরি। তিনি বলেন, শুরুতে পূর্ণাঙ্গ নকশা না থাকা এবং বিলম্বের কারণে এখন ব্যয় বাড়ছে। এখন এই কাজ না করলে ভবিষ্যতে নির্মাণ ব্যয় আরও আকাশচুম্বী হবে।

সংশোধিত প্রস্তাব অনুমোদিত হলে ৩১ কিলোমিটার দীর্ঘ এমআরটি লাইন-১ প্রকল্পে প্রতি কিলোমিটারে ব্যয় দাঁড়াবে প্রায় ৩ হাজার ৮৬৬ কোটি টাকা (মোট ১ লাখ ২০ হাজার ৭৯৪ কোটি টাকা), যা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের পর সবচেয়ে ব্যয়বহুল প্রকল্প হবে। এছাড়া ২০ কিলোমিটার দীর্ঘ এমআরটি লাইন-৫ (উত্তর) প্রকল্পের মোট ব্যয় দাঁড়াবে প্রায় ৯৩ হাজার ১৯১ কোটি টাকা, যেখানে প্রতি কিলোমিটারের গড়ে খরচ পড়বে ৪ হাজার ৬৬০ কোটি টাকা।

পরিবহন বিশেষজ্ঞদের মতে, ঋণের কঠোর শর্ত ও ঠিকাদার নিয়োগ প্রক্রিয়ায় উন্মুক্ত প্রতিযোগিতার সুযোগ কম থাকাই বিপুল পরিমাণ ব্যয় বৃদ্ধির অন্যতম কারণ। 

বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক সামছুল হক জানান, কেবল মূল্যস্ফীতি বা নকশা পরিবর্তনের দোহাই দিয়ে ব্যয় আকাশচুম্বী করা ঠিক নয়। দরপত্র প্রক্রিয়ায় উন্মুক্ত প্রতিযোগিতা নিশ্চিত করা এবং ঋণদাতা সংস্থার কঠোর শর্ত শিথিল করতে পারলে প্রকল্প ব্যয় উল্লেখযোগ্য হারে কমানো সম্ভব। তথ্যসূত্র: প্রথম আলো

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

গরুর মাংস সবুজ হওয়ার রহস্য উন্মোচন
নেপালে নতুন করে বন্যার আশঙ্কা, নিহত ৮০০ ছাড়িয়েছে
১৮ বছর পর আতিফের পূর্ণাঙ্গ অ্যালবাম, সঙ্গী ইয়ুমনা জায়েদি
আর্সেনাল ছেড়ে বার্সেলোনায় যাচ্ছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড জেসুস
কদমতলা ইউনিয়ন বিএনপির সভাপতিসহ চারজন গ্রেপ্তার

সর্বাধিক পঠিত 

গ্রামীণ স্বাস্থ্যসেবায় ‘উপশম প্লাস’-এর স্মার্ট টেলিমেডিসিন উদ্যোগ
কমিশন-বাণিজ্যে জিম্মি রেলের পূর্বাঞ্চল চিফ ইঞ্জিনিয়ার দপ্তর
মোরেলগঞ্জে প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে বিক্ষোভ
‘ডিসক্যালকুলিয়া’ সমস্যায় অভিনেত্রী তারা সুতারিয়া
অনুমোদনের পথে আটটি ডিজিটাল ব্যাংক
জাতীয়- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]