রাজধানীর বাসাবোয় একটি ঝুট তুলার টিনশেড গোডাউনে আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে এনেছে।
আজ রোববার ফায়ার সার্ভিসের সদরদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানান।
তিনি বলেন, সকাল ১১টা ৫৮ মিনিটে বাসাবোয় ঝুট তুলার টিনশেড গোডাউনে আগুন লাগার সংবাদ আসে। পরে সেখানে দুটি ইউনিট কাজ করে বেলা ১২টা ২৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া হতাহতের কোনো সংবাদও আসেনি।
দেশবার্তা/এমআর