৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের অনন্য সাফল্য

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

সারাদেশ

জীবনের যে সময়ে অনেকেই পড়াশোনার অধ্যায় শেষ করে অবসর জীবনের দিকে এগিয়ে যান, সেই বয়সেই নতুন করে শিক্ষাজীবন

2026-08-31T14:50:42+06:00
2026-08-31T14:50:42+06:00
সোমবার ● ৩১ আগস্ট ২০২৬,
১৬ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

সোমবার ● ৩১ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের অনন্য সাফল্য
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ২:৫০ পিএম 
সংগৃহীত ছবি
জীবনের যে সময়ে অনেকেই পড়াশোনার অধ্যায় শেষ করে অবসর জীবনের দিকে এগিয়ে যান, সেই বয়সেই নতুন করে শিক্ষাজীবন শুরু করেছিলেন গাজীপুরের শ্রীপুর উপজেলার বেলায়েত শেখ। বয়সের ভার, দীর্ঘ শিক্ষাবিরতি ও নানা প্রতিকূলতা পেরিয়ে ৫০ বছর বয়সে নবম শ্রেণিতে ভর্তি হয়ে শুরু করেন নতুন পথচলা। অবশেষে ৫৯ বছর বয়সে অনার্স ডিগ্রি অর্জন করেছেন তিনি।

বেলায়েত শেখ স্টেট ইউনিভার্সিটির সাংবাদিকতা, যোগাযোগ ও মিডিয়া স্টাডিজ বিভাগ থেকে অনার্স পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। তাঁর এ অর্জনের খবর ছড়িয়ে পড়ার পর পরিবার, শিক্ষক, সহপাঠী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, দীর্ঘ সময় পড়াশোনার বাইরে থাকার পর ২০১৭ সালে ৫০ বছর বয়সে ঢাকার দারুল ইসলাম আলিম মাদ্রাসায় নবম শ্রেণিতে ভর্তি হন বেলায়েত শেখ। সেখান থেকেই তাঁর শিক্ষাজীবনের দ্বিতীয় অধ্যায় শুরু হয়। নিয়মিত পড়াশোনা ও অধ্যবসায়ের মাধ্যমে ২০১৯ সালে এসএসসি এবং ২০২১ সালে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন।

এসএসসি ও এইচএসসি পাসের পর তিনি উচ্চশিক্ষার লক্ষ্যে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নেন। ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের পর ২০২২ সালে স্টেট ইউনিভার্সিটির সাংবাদিকতা, যোগাযোগ ও মিডিয়া স্টাডিজ বিভাগে ভর্তি হন।

বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর বয়সে অনেক ছোট সহপাঠীদের সঙ্গে নিয়মিত ক্লাস, অ্যাসাইনমেন্ট ও পরীক্ষায় অংশ নেন তিনি। পাশাপাশি পারিবারিক দায়িত্ব ও আর্থিক সীমাবদ্ধতা থাকলেও পড়াশোনা চালিয়ে যান।

দীর্ঘ নয় বছরের অধ্যবসায়ের পর ৫৯ বছর বয়সে সাংবাদিকতা, যোগাযোগ ও মিডিয়া স্টাডিজ বিভাগ থেকে অনার্স ডিগ্রি অর্জন করেন বেলায়েত শেখ।

অনার্স পাসের অনুভূতি প্রকাশ করে বেলায়েত শেখ বলেন, “শিক্ষার জন্য নির্দিষ্ট কোনো বয়স নেই। জীবনে নানা ধরনের বাধা আসতে পারে, কিন্তু নিজের লক্ষ্য ঠিক রেখে পরিশ্রম ও চেষ্টা চালিয়ে গেলে সাফল্য পাওয়া সম্ভব।”

তিনি আরও বলেন, “বয়সের কারণে যারা পড়াশোনা থেকে দূরে রয়েছেন, তাঁদের হতাশ না হয়ে সুযোগ পেলেই আবার শিক্ষার পথে ফিরে আসা উচিত।”

বেলায়েত শেখের এ অর্জনে তাঁর পরিবার, শিক্ষক, সহপাঠী ও শুভাকাঙ্ক্ষীরা অভিনন্দন জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাঁর শিক্ষাজীবনের গল্প নিয়ে ইতিবাচক আলোচনা হচ্ছে।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

নতুন জীবনের ঘোষণা মিষ্টি জান্নাতের, বরকে আড়ালেই রাখলেন
স্বাস্থ্যখাতের দুর্নীতি বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী
বগুড়ায় ব্যবসায়ী হৃদয় হত্যা: দুইজনের মৃত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন
হাম উপসর্গে আরও ৬ প্রাণহানি, আক্রান্ত ১২৫৬
সিদ্ধার্থ ও মুগ্ধের শরীরে ডোপ টেস্টে মাদকের অস্তিত্ব পায়নি পুলিশ

সর্বাধিক পঠিত 

কমিশন-বাণিজ্যে জিম্মি রেলের পূর্বাঞ্চল চিফ ইঞ্জিনিয়ার দপ্তর
গ্রামীণ স্বাস্থ্যসেবায় ‘উপশম প্লাস’-এর স্মার্ট টেলিমেডিসিন উদ্যোগ
অনুমোদনের পথে আটটি ডিজিটাল ব্যাংক
কদমতলা ইউনিয়ন বিএনপির সভাপতিসহ চারজন গ্রেপ্তার
পটুয়াখালীতে আইফোন কিনতে সন্তানকে বিক্রি করলেন বাবা
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]