কিশোরগঞ্জে পোল্ট্রি খাতে ন্যায্যমূল্যের দাবিতে খামারিদের মানববন্ধন

কিশোরগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

পোল্ট্রি, ফিশারিজ ও গবাদিপশুর খাদ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ এবং ডিম ও মাংসের ন্যায্যমূল্যের দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন করেছেন জেলার কয়েক

2026-08-31T15:54:16+06:00
2026-08-31T15:54:16+06:00
শুক্রবার ● ৩০ অক্টোবর ২০২৬,
১৪ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
কিশোরগঞ্জে পোল্ট্রি খাতে ন্যায্যমূল্যের দাবিতে খামারিদের মানববন্ধন
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ৩:৫৪ পিএম 
⏲
সংগৃহীত ছবি
পোল্ট্রি, ফিশারিজ ও গবাদিপশুর খাদ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ এবং ডিম ও মাংসের ন্যায্যমূল্যের দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন করেছেন জেলার কয়েক শতাধিক পোল্ট্রি খামারি। একই সঙ্গে চলমান সংকট থেকে পোল্ট্রি খাতকে রক্ষায় সরকারের জরুরি হস্তক্ষেপ দাবি করেন তারা।

সোমবার (৩১ আগস্ট) সকালে কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন (বিপিআইএ) কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে খামারিরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে বাজারে ডিম ও পোল্ট্রি পণ্যের ন্যায্যমূল্য না পাওয়ায় তারা ব্যাপক লোকসানের মুখে পড়েছেন।

তারা জানান, উৎপাদন ব্যয়ের তুলনায় বাজারমূল্য কম থাকায় অনেক খামারি ব্যাংক ও এনজিওর ঋণ পরিশোধে ব্যর্থ হয়ে চরম আর্থিক সংকটে পড়েছেন। পাশাপাশি খাদ্য, বাচ্চা, ওষুধ ও ভ্যাকসিনের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিকে পোল্ট্রি শিল্পের সংকটের প্রধান কারণ হিসেবে উল্লেখ করেন।

খামারিদের দাবি, বহুজাতিক কোম্পানির নিয়ন্ত্রণ থেকে পোল্ট্রি শিল্পকে রক্ষা, ন্যায্য বাজারমূল্য নিশ্চিতকরণ এবং উৎপাদন ব্যয় নিয়ন্ত্রণে সরকারের কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি। তারা বলেন, দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে দেশের পোল্ট্রি খাতের পাশাপাশি ভবিষ্যতে খাদ্য নিরাপত্তাও মারাত্মক ঝুঁকিতে পড়তে পারে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন (বিপিআইএ) কিশোরগঞ্জ জেলা শাখার আহ্বায়ক মো. সাদেকুর রহমান, সদস্যসচিব মো. রফিকুল ইসলাম, খামারি মো. শহীদ মল্লিক, আব্দুল ওয়াদুদ, বিপিআইএর কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য মো. সুলায়মান কবির, হাফেজ মাও. রাশিদ আহমেদসহ জেলার বিভিন্ন পর্যায়ের খামারি ও নেতৃবৃন্দ।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

বিকল্প অর্থায়নে জাপানের সহযোগিতা চায় বাংলাদেশ
গুজরাটে গরু জবাইয়ের মামলায় তিনজনের যাবজ্জীবন
খলনায়িকার চরিত্রে অভিনয় করতে চান ক্যাটরিনা কাইফ
ক্যাটনিস এভারডিন চরিত্রে ফিরছেন জেনিফার লরেন্স
ভারতে যৌনপল্লি থেকে ৬ বাংলাদেশি তরুণী উদ্ধার

সর্বাধিক পঠিত 

চান্দিনায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন
জনবল সংকটে ধুঁকছে কক্সবাজার আইকনিক স্টেশন
চাঁদা না দেওয়ায় আশুলিয়ায় সোয়েটার কারখানায় হামলা-লুটপাট
দিনাজপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
সাংবাদিক দীপু শিকদারকে হুমকি, ক্র্যাবের উদ্বেগ
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement