সেলিমাবাদ থানা বাস্তবায়নের দাবি: প্রস্তাবিত স্থান পরিদর্শন করলেন অতিরিক্ত পুলিশ সুপার

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি

সারাদেশ

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার পানগুচি নদীর উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের ইউনিয়নগুলো নিয়ে প্রস্তাবিত ‘সেলিমাবাদ’ নামে নতুন থানা প্রতিষ্ঠার দাবির পরিপ্রেক্ষিতে

2026-08-31T14:40:21+06:00
2026-08-31T14:40:21+06:00
সোমবার ● ৩১ আগস্ট ২০২৬,
১৬ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

সোমবার ● ৩১ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
সেলিমাবাদ থানা বাস্তবায়নের দাবি: প্রস্তাবিত স্থান পরিদর্শন করলেন অতিরিক্ত পুলিশ সুপার
মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ২:৪০ পিএম 
সংগৃহীত ছবি
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার পানগুচি নদীর উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের ইউনিয়নগুলো নিয়ে প্রস্তাবিত ‘সেলিমাবাদ’ নামে নতুন থানা প্রতিষ্ঠার দাবির পরিপ্রেক্ষিতে প্রস্তাবিত স্থান সরেজমিনে পরিদর্শন করেছে বাংলাদেশ পুলিশ।

রোববার (৩০ আগস্ট) অতিরিক্ত আইজিপি (উন্নয়ন)-এর নির্দেশনায় বাগেরহাট জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. মহিতুর রহমান প্রস্তাবিত সেলিমাবাদ থানার সম্ভাব্য স্থানগুলো পরিদর্শন করেন। এ সময় তিনি এলাকার ভৌগোলিক অবস্থান, যোগাযোগব্যবস্থা এবং থানা স্থাপনের সম্ভাব্য স্থানগুলো পর্যালোচনা করেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল্লাহ, প্রস্তাবিত সেলিমাবাদ থানা বাস্তবায়ন সংগ্রাম পরিষদের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শেখ নজরুল ইসলাম কাজল, দৈবজ্ঞহাটী ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ মিজানুর রহমান ডিয়ার, সাধারণ সম্পাদক আলম পারভেজ লিটন, সাংগঠনিক সম্পাদক মো. নুরুল আলম, অ্যাডভোকেট খান কেরামত আলী, মাস্টার লুৎফর রহমান, বাবু পীযূষ কুমার সাহাসহ স্থানীয় রাজনৈতিক নেতা, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষানুরাগী ও গণ্যমান্য ব্যক্তিরা।

পরিদর্শন শেষে অতিরিক্ত পুলিশ সুপার থানা স্থাপনের জন্য সম্ভাব্য তিনটি স্থান নির্বাচন করেন। এর মধ্যে হাইওয়ে-সংলগ্ন লুৎফর রহমান তালুকদারের বসতবাড়ির স্থানটিকে তুলনামূলকভাবে বেশি গুরুত্ব দেওয়ার বিষয়ে মতামত দেন। পাশাপাশি দৈবজ্ঞহাটী এলাকায়ও থানা স্থাপনের উপযুক্ত স্থান রয়েছে বলে মন্তব্য করেন।

এর আগে সেলিমাবাদ থানা বাস্তবায়ন সংগ্রাম পরিষদের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শেখ নজরুল ইসলাম কাজলের পক্ষ থেকে পুলিশ সদর দপ্তরে আবেদন করা হয়। আবেদনে মোরেলগঞ্জ উপজেলার পানগুচি নদীর উত্তর ও উত্তর-পূর্ব পাশের ইউনিয়নগুলো নিয়ে ‘সেলিমাবাদ’ নামে নতুন থানা প্রতিষ্ঠার দাবি জানানো হয়।

আবেদনে উল্লেখ করা হয়, পানগুচি নদীর কারণে নদীর দুই পাড়ের মানুষের প্রশাসনিক ও আইনশৃঙ্খলা-সংক্রান্ত সেবা গ্রহণে দীর্ঘদিন ধরে ভোগান্তি হচ্ছে। বিশেষ করে নদী পারাপার ও দূরত্বের কারণে জরুরি মুহূর্তে পুলিশি সেবা পেতে সময় লাগে। পৃথক থানা প্রতিষ্ঠা করা হলে সংশ্লিষ্ট এলাকার মানুষের নিরাপত্তা নিশ্চিত, অপরাধ নিয়ন্ত্রণ এবং দ্রুত পুলিশি সেবা দেওয়া সহজ হবে বলে দাবি করা হয়েছে।

পুলিশ সদর দপ্তরের চিঠিতে সংগ্রাম পরিষদের আবেদনপত্রের ছায়ালিপি ও সংযুক্তিসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানোর কথা উল্লেখ রয়েছে। চিঠির একটি অনুলিপি বাগেরহাটের পুলিশ সুপারের দপ্তরেও পাঠানো হয়েছে।

সংগ্রাম পরিষদ ও স্থানীয়দের দাবি, স্বাধীনতার পর থেকেই এ অঞ্চলে পৃথক থানা প্রতিষ্ঠার দাবি জানিয়ে আসছেন তারা। এ দাবিতে এর আগে মানববন্ধন, জনসভা ও র‍্যালিসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।

স্থানীয়দের প্রত্যাশা, পুলিশ সদর দপ্তরের আবেদনের পরিপ্রেক্ষিতে সরেজমিনে স্থান পরিদর্শনের মাধ্যমে সেলিমাবাদ থানা প্রতিষ্ঠার প্রক্রিয়া আরও এক ধাপ এগিয়ে যাবে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রশাসনিক প্রক্রিয়া ও অনুমোদনের ওপর নির্ভর করবে।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

নতুন জীবনের ঘোষণা মিষ্টি জান্নাতের, বরকে আড়ালেই রাখলেন
স্বাস্থ্যখাতের দুর্নীতি বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী
বগুড়ায় ব্যবসায়ী হৃদয় হত্যা: দুইজনের মৃত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন
হাম উপসর্গে আরও ৬ প্রাণহানি, আক্রান্ত ১২৫৬
সিদ্ধার্থ ও মুগ্ধের শরীরে ডোপ টেস্টে মাদকের অস্তিত্ব পায়নি পুলিশ

সর্বাধিক পঠিত 

কমিশন-বাণিজ্যে জিম্মি রেলের পূর্বাঞ্চল চিফ ইঞ্জিনিয়ার দপ্তর
গ্রামীণ স্বাস্থ্যসেবায় ‘উপশম প্লাস’-এর স্মার্ট টেলিমেডিসিন উদ্যোগ
অনুমোদনের পথে আটটি ডিজিটাল ব্যাংক
কদমতলা ইউনিয়ন বিএনপির সভাপতিসহ চারজন গ্রেপ্তার
পটুয়াখালীতে আইফোন কিনতে সন্তানকে বিক্রি করলেন বাবা
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]