রংপুরে ট্রাক চাপায় দিলওয়ার হোসেন (৪৮) নামে এক প্রকৌশলীর মৃত্যু হয়েছে। নিহত দিলওয়ার হোসেন রংপুর সদর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের সহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন।
সোমবার (৩১ আগস্ট) দুপুরে মহানগরীর কেল্লাবন্দ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের জানান, সোমবার দুপুরে প্রকৌশলী দিলওয়ার হোসেন মোটরসাইকেল যোগে সিও বাজার অফিসের দিকে যাচ্ছিল। তিনি কেল্লাবন্দ এলাকায় পৌঁছালে পেছন থেকে সৈয়দপুরগামী একটি ট্রাক তার মোটসাইকেলে সজোরে ধাক্কায় দেয়। এ সময় তিনি ছিটকে রাস্তায় পড়ে গেলে ট্রাকটি তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলে প্রকৌশলী দিলওয়ার হোসেনের মৃত্যু হয়।
প্রতিনিধি/আরএইচ