স্বাস্থ্যখাতের দুর্নীতি বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

মানিকগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

স্বাস্থ্যসেবায় কোনো ধরনের অনিয়ম ও দুর্নীতি বরদাশত করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত

2026-08-31T16:43:31+06:00
2026-08-31T16:43:31+06:00
সোমবার ● ৩১ আগস্ট ২০২৬,
১৬ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

সোমবার ● ৩১ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
স্বাস্থ্যখাতের দুর্নীতি বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ৪:৪৩ পিএম 
সংগৃহীত ছবি
স্বাস্থ্যসেবায় কোনো ধরনের অনিয়ম ও দুর্নীতি বরদাশত করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। একই সঙ্গে মাদক ও অপরাধ দমনে সংশ্লিষ্টদের কঠোর অবস্থান নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

সোমবার (৩১ আগস্ট) সকালে মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে সার্বিক উন্নয়নমূলক ও অন্যান্য কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায়  প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্যখাতে দীর্ঘদিনের অনিয়ম ও দুর্নীতির কারণে জনগণ কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হয়েছে। পর্যাপ্ত চিকিৎসক ও নার্স না থাকার পাশাপাশি বিপুল অর্থ ব্যয়ে কেনা অনেক যন্ত্রপাতি ব্যবহার না করেই নষ্ট হয়ে গেছে। এসব অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, দুর্নীতির ব্যাপারে আমাদের জিরো টলারেন্স নীতি জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে কোন ধরনের অনিয়ম অর্থনীতিকে ছাড় দেওয়া হবে না। 

মাদক প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, মাদকের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে। মাদকসেবী ও মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। নারী ও শিশু নির্যাতনের মতো অপরাধের ক্ষেত্রেও দ্রুত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার ওপর গুরুত্ব দেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী আরও দাবি করেন, দায়িত্ব নেওয়ার পর গত ছয় মাসে উপজেলা ও তৃণমূল পর্যায়ে চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিত করার ক্ষেত্রে অগ্রগতি হয়েছে। পাশাপাশি হাসপাতালগুলোর সেবার মান উন্নত হয়েছে বলেও জানান তিনি।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম, মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীর ও মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মাইনুল ইসলাম খান শান্ত। এছাড়া জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানরা সভায় উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

সোনারগাঁয়ের বড় সরদার বাড়ি রক্ষায় মানববন্ধন
২০২৭ সালের মধ্যে সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং: প্রতিমন্ত্রী
অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে পল্লী বিদ্যুতের ৬ কর্মী আহত, গ্রেপ্তার ১
হাম চিকিৎসায় শামসুদ্দিন হাসপাতালে ওষুধ-সরঞ্জাম দিল রেড ক্রিসেন্ট
চরসামাইয়া স্কুলে ফুটবল ফাইনাল শেষে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

সর্বাধিক পঠিত 

কমিশন-বাণিজ্যে জিম্মি রেলের পূর্বাঞ্চল চিফ ইঞ্জিনিয়ার দপ্তর
গ্রামীণ স্বাস্থ্যসেবায় ‘উপশম প্লাস’-এর স্মার্ট টেলিমেডিসিন উদ্যোগ
অনুমোদনের পথে আটটি ডিজিটাল ব্যাংক
কদমতলা ইউনিয়ন বিএনপির সভাপতিসহ চারজন গ্রেপ্তার
পটুয়াখালীতে আইফোন কিনতে সন্তানকে বিক্রি করলেন বাবা
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]