জর্ডানে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির

আন্তর্জাতিক ডেস্ক

বিশ্ব

জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।সোমবার

2026-08-31T14:19:25+06:00
2026-08-31T14:19:25+06:00
সোমবার ● ৩১ আগস্ট ২০২৬,
১৬ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

সোমবার ● ৩১ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
বিশ্ব
জর্ডানে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ২:১৯ পিএম 
সংগৃহীত ছবি
জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। 

সোমবার আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইরানের বিভিন্ন সংবাদ সংস্থায় প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, লারাক দ্বীপে হামলার জবাবে ‘আগ্রাসনের শাস্তি’ নামে এ অভিযান চালানো হয়েছে। এতে জর্ডানের কিং হুসেইন ও আল আজরাক ঘাঁটিকে লক্ষ্যবস্তু করা হয় বলে দাবি করেছে বাহিনীটি।

আইআরজিসির দাবি, হামলায় ঘাঁটিগুলোর কারিগরি ও মেরামত অবকাঠামোর পাশাপাশি যুদ্ধবিমান মোতায়েনের স্থানগুলো ধ্বংস হয়েছে। এতে মার্কিন বাহিনীর উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে বলেও তাদের দাবি।

বিবৃতিতে আরও বলা হয়, হরমুজ প্রণালির ওপর ইরানের নিয়ন্ত্রণ দুর্বল করার উদ্দেশ্যে কোনো আগ্রাসন বা হামলা চালিয়ে সাফল্য অর্জন সম্ভব নয়। ভবিষ্যতে যেকোনো হামলার জবাব আরও শক্তিশালীভাবে দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেয় আইআরজিসি।

তবে জর্ডানে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার এ দাবির বিষয়ে তাৎক্ষণিকভাবে যুক্তরাষ্ট্র বা জর্ডানের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আইআরজিসির ক্ষয়ক্ষতির দাবিও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

টিজারে প্রেম, বিচ্ছেদ ও প্রত্যাবর্তনের গল্প বলছে ‘দেশু ৭’
গাইবান্ধায় নজরুল বর্ষের জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের অনন্য সাফল্য
সেলিমাবাদ থানা বাস্তবায়নের দাবি: প্রস্তাবিত স্থান পরিদর্শন করলেন অতিরিক্ত পুলিশ সুপার
জর্ডানে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির

সর্বাধিক পঠিত 

কমিশন-বাণিজ্যে জিম্মি রেলের পূর্বাঞ্চল চিফ ইঞ্জিনিয়ার দপ্তর
গ্রামীণ স্বাস্থ্যসেবায় ‘উপশম প্লাস’-এর স্মার্ট টেলিমেডিসিন উদ্যোগ
‘ডিসক্যালকুলিয়া’ সমস্যায় অভিনেত্রী তারা সুতারিয়া
মোরেলগঞ্জে প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে বিক্ষোভ
অনুমোদনের পথে আটটি ডিজিটাল ব্যাংক
বিশ্ব- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]