যাত্রাবাড়ীতে পাঁচ ছিনতাইকারী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

অপরাধ

রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় ছিনতাই করার সময় পাঁচ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সিটি-ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগ।

2026-08-25T12:54:35+06:00
2026-08-25T12:54:35+06:00
বৃহস্পতিবার ● ২৭ আগস্ট ২০২৬,
১২ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

বৃহস্পতিবার ● ২৭ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
অপরাধ
যাত্রাবাড়ীতে পাঁচ ছিনতাইকারী গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ১২:৫৪ পিএম 
রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় ছিনতাই করার সময় পাঁচ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সিটি-ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগ।  গ্রেফতারকৃতরা হলেন— রাজিব হোসেন রাজু (২০), মো. শিশির হোসেন (২০), শফিকুল (২৭),  মো. রনি ব্যাপারী (২৯) ও  জিসান হোসেন (২০)। 

ডিএমপি মিডিয়া বিভাগ থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে। 

সিটি-ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগ সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে সিটি-ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগের একটি অভিযানিক দল যাত্রাবাড়ী থানা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ছিনতাইকালে পাঁচ জনকে হাতেনাতে গ্রেফতার করে সিটি-ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগ। 

রাজধানীতে ছিনতাইসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে ডিএমপির সংশ্লিষ্ট বিভাগ ও থানা পুলিশ নিয়মিতভাবে অভিযান পরিচালনা করছে। ছিনতাইসহ যেকোনও অপরাধ দমনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়। 

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য যাত্রাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।

দেশবার্তা/এমআর


সর্বশেষ সংবাদ 

আমি এখন জামিন চাই না: ট্রাইব্যুনালকে দীপু মনি
মব-সহিংসতার বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
শেখ পরশসহ তার পরিবারের সদস্যদের দেশত্যাগে নিষেধাজ্ঞা
খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জিয়ানগরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ
মোরেলগঞ্জে বাংলা কিউআর ও ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন

সর্বাধিক পঠিত 

জরিমানা ছাড়া গাড়ির কাগজপত্র নবায়নে সময়সীমা বাড়লো
গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো মানসিকতা সরকারের নেই: তথ্যমন্ত্রী
গরমে ডাবের বাজারে আগুন, দাম ২২০ টাকা
গাইবান্ধায় সাবেক ইউপি চেয়ারম্যানের বাড়ি থেকে ৭২ বস্তা সার জব্দ
নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক, সহায়তার প্রস্তুতি
অপরাধ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]