বিমান বাহিনীর নিহত তিন সদস্যের সামরিক মর্যাদায় জানাজা অনুষ্ঠিত

দেশবার্তা প্রতিবেদক

জাতীয়

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় পালনকালে সড়ক দুর্ঘটনায় নিহত বাংলাদেশ বিমান বাহিনীর তিন সদস্যের জানাজা ও ফিউনারেল

2026-09-01T20:59:06+06:00
2026-09-01T20:59:06+06:00
মঙ্গলবার ● ১ সেপ্টেম্বর ২০২৬,
১৭ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

মঙ্গলবার ● ১ সেপ্টেম্বর ২০২৬
চলমান বার্তা:
জাতীয়
দায়িত্ব পালনকালে দুর্ঘটনা
বিমান বাহিনীর নিহত তিন সদস্যের সামরিক মর্যাদায় জানাজা অনুষ্ঠিত
সিএমএইচে চিকিৎসাধীন আরও ৪ জন
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৫৯ পিএম 
ছবি: আইএসপিআর।
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় পালনকালে সড়ক দুর্ঘটনায় নিহত বাংলাদেশ বিমান বাহিনীর তিন সদস্যের জানাজা ও ফিউনারেল প্যারেড সামরিক মর্যাদায় অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় ঢাকা সেনানিবাসের বিমান বাহিনী ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকার (কুর্মিটোলা) এর সি-১৩০ হ্যাঙ্গারে এ আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। 

জানাজা ও শ্রদ্ধা নিবেদন শেষে বিমান বাহিনীর প্রতিনিধিদলের তত্ত্বাবধানে মরদেহ নিজ নিজ গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। সেখানে যথাযথ সামরিক মর্যাদায় তাদের দাফন সম্পন্ন করা হবে।

নিহত তিন সদস্য হলেন- বিমান বাহিনীর ওয়ারেন্ট অফিসার সুলতান মাহমুদ, কর্পোর্যাল মনিরুজ্জামান পিয়াস এবং এলএসি মো. জুবাইদুল ইসলাম।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

উল্লেখ্য, সোমবার (৩১ আগস্ট) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে বিমানবন্দরে কিউআরএফ’র (কুইক রেসপন্স ফোর্স) দায়িত্ব পালনকালে বিমান বাহিনীর ৭ জন সদস্যবাহী একটি জিপ দুর্ঘটনার কবলে পড়ে। পরে বিমান বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তিন সদস্যকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় গুরুতর আহত বিমান বাহিনীর অপর চার সদস্য বর্তমানে সিএমএইচে চিকিৎসাধীন রয়েছেন।

শোকাবহ এই আয়োজনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান জানাজায় অংশ নেন। 

বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন নিহতদের কফিনে পুষ্পস্তবক অর্পণ করে তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

অনুষ্ঠানে নিহতদের পরিবারের সদস্যরা ছাড়াও প্রাক্তন বিমান বাহিনী প্রধান, বেসামরিক ও সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং অন্যান্য পদবির সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের সব গুরুত্বপূর্ণ বিমানবন্দরে ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ এর আওতায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, যাত্রীদের নিরাপত্তা, স্বাচ্ছন্দ্যময় ভ্রমণ নিশ্চিতকরণ ও সার্বিক নিরাপত্তা রক্ষায় দায়িত্ব পালন করছেন বিমান বাহিনীর সদস্যরা।

বাংলাদেশ বিমান বাহিনীর পক্ষ থেকে সহকর্মীদের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়েছে এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানো হয়েছে। একই সঙ্গে দুর্ঘটনায় আহত সদস্যদের দ্রুত আরোগ্য কামনা করা হয়েছে।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

বিমান বাহিনীর নিহত তিন সদস্যের সামরিক মর্যাদায় জানাজা অনুষ্ঠিত
বিপিএল ফিক্সিংয়ে অভিযুক্ত তিনজনের নাম প্রকাশ করলো বিসিবি
গাকৃবিতে প্রথমবার পালিত হলো জাতীয় পল্লী উন্নয়ন দিবস
সীমান্ত ব্যাংকের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মানিকগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, ঐক্যের আহ্বান

সর্বাধিক পঠিত 

সোনারগাঁয়ের যানজট নিরসন সমন্বয়ের তাগিদ হুইপ নিজানের
প্রাতিষ্ঠানিক দুর্বলতায় ব্যর্থ ই-গভর্ন্যান্স: সিপিডি
নবম পে-স্কেল অনুমোদন, সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতন কত?
চরসামাইয়া স্কুলে ফুটবল ফাইনাল শেষে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
নওগাঁয় ৪২ কেজি গাঁজাসহ মাদককারবারি গ্রেফতার
জাতীয়- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]