যেকোনো জোটে যোগদানে দেশের স্বার্থই হবে প্রধান বিবেচ্য

দেশবার্তা প্রতিবেদক

জাতীয়

বাংলাদেশ যেকোনো বহুপক্ষীয় জোটে অংশগ্রহণের আগে দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা

2026-09-01T14:45:10+06:00
2026-09-01T14:45:10+06:00
মঙ্গলবার ● ১ সেপ্টেম্বর ২০২৬,
১৭ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

মঙ্গলবার ● ১ সেপ্টেম্বর ২০২৬
চলমান বার্তা:
জাতীয়
শামা ওবায়েদ
যেকোনো জোটে যোগদানে দেশের স্বার্থই হবে প্রধান বিবেচ্য
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ২:৪৫ পিএম 
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
বাংলাদেশ যেকোনো বহুপক্ষীয় জোটে অংশগ্রহণের আগে দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির ভিত্তিতে যেকোনো প্রস্তাব পর্যালোচনা করা হবে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) মহাসচিবের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মক্কা প্যাক্টে বাংলাদেশের সম্ভাব্য অংশগ্রহণ নিয়ে এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘এখনও আনুষ্ঠানিকভাবে কোনও আমন্ত্রণ আমরা পাইনি। দেখা যাক, এটা তো উন্মুক্ত আছে, পর্যালোচনা হবে, সময় লাগবে।’

তিনি বলেন, ‘কোন প্যাক্টে যুক্ত হলে বাংলাদেশের মানুষের সুবিধা, সেটা আগে চিন্তা করা হবে।’

আইপিইউ প্রতিনিধিদলের সফর প্রসঙ্গে শামা ওবায়েদ বলেন, ‘বাংলাদেশের এখন যে রাজনৈতিক অবস্থা, গণতান্ত্রিক অবস্থা, সেটা পর্যবেক্ষণ করছেন তারা। বিরোধী দল-সরকারি দলের বিভিন্ন এমপিদের সঙ্গে কথা বলেছেন, নারী এমপিদের সঙ্গে কথা বলেছেন। গতকাল তারা আমাদের জুলাই জাদুঘর ভিজিট করেছেন। তারা মূলত বাংলাদেশে এখন যে এত বছর পরে আবার গণতন্ত্র ফেরত এসেছে, ডেমোক্রেসি এখন খুবই সচল আছে, শক্তিশালী অবস্থায় আছে সেই জায়গাটা দেখার জন্য তারা এসেছেন।’

বৈঠককে ইতিবাচক উল্লেখ করে তিনি বলেন, ‘বৈঠক খুব ভালো হয়েছে। আমরা সরকারের পক্ষ থেকে অঙ্গীকার ব্যক্ত করেছি যে, আমরা আইপিইউ’র সঙ্গে আরও সম্পৃক্ত হতে চাই।’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, আগামী মাসে অনুষ্ঠিতব্য আইপিইউ সম্মেলনে বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম অংশ নেবেন। এছাড়া বিভিন্ন সংসদ সদস্যও সম্মেলনে অংশগ্রহণ করবেন।

দেশবার্তা/একে


  বিষয়:   শামা ওবায়েদ  বাংলাদেশ  পররাষ্ট্র মন্ত্রণালয়  আইপিইউ 


সর্বশেষ সংবাদ 

শেখ সেলিমের পরিবারের ৩৬ কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান
ম্যানেজিং কমিটি নয়, এনটিআরসিএর মাধ্যমেই শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত বহাল
হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
আবারও ১০০ ডলারের পথে তেলের দাম
গাজায় ফের হামলা, হাসপাতাল খালি করার নির্দেশ ইসরায়েলের

সর্বাধিক পঠিত 

কমিশন-বাণিজ্যে জিম্মি রেলের পূর্বাঞ্চল চিফ ইঞ্জিনিয়ার দপ্তর
সোনারগাঁয়ের যানজট নিরসন সমন্বয়ের তাগিদ হুইপ নিজানের
নবম পে-স্কেল অনুমোদন, সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতন কত?
কদমতলা ইউনিয়ন বিএনপির সভাপতিসহ চারজন গ্রেপ্তার
প্রাতিষ্ঠানিক দুর্বলতায় ব্যর্থ ই-গভর্ন্যান্স: সিপিডি
জাতীয়- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]