গাজায় ফের হামলা, হাসপাতাল খালি করার নির্দেশ ইসরায়েলের

আন্তর্জাতিক ডেস্ক

বিশ্ব

গাজা উপত্যকায় নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েলের বিমান বাহিনী। এ হামলায় গাজার পশ্চিমাঞ্চলের আল-কাতিবা এলাকায় এলাকায় অন্তত ১০টি

2026-09-01T15:58:27+06:00
2026-09-01T15:58:27+06:00
মঙ্গলবার ● ১ সেপ্টেম্বর ২০২৬,
১৭ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

মঙ্গলবার ● ১ সেপ্টেম্বর ২০২৬
চলমান বার্তা:
বিশ্ব
গাজায় ফের হামলা, হাসপাতাল খালি করার নির্দেশ ইসরায়েলের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৫৮ পিএম 
গাজা উপত্যকায় নতুন করে  হামলা চালিয়েছে ইসরায়েলের বিমান বাহিনী। এ হামলায় গাজার পশ্চিমাঞ্চলের আল-কাতিবা এলাকায় এলাকায় অন্তত ১০টি বিস্ফোরণের খবর পাওয়া গেছে। মঙ্গলবার স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানা গেছে, হামলার পর আহত ও হতাহতদের আল শিফা হাসপাতালে নেওয়া হচ্ছে। এর মধ্যেই এই হাসপাতাল খালি করার নির্দেশ দিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী।  

তবে তাৎক্ষণিকভাবে হতাহতের সঠিক সংখ্যা নিশ্চিত করা যায়নি। এদিকে দক্ষিণ গাজার খান ইউনিস শহরের আমেরিকান হাসপাতালের আশপাশেও সংঘর্ষ ও হামলা অব্যাহত থাকার খবর পাওয়া গেছে। পরিস্থিতির অবনতির মধ্যে হাসপাতালটি খালি করার নির্দেশ দিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী।
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, গাজা উপত্যকার কয়েকটি এলাকায় ‘হুমকি দূর করার উদ্দেশ্যে’ হামলা চালানো হয়েছে। তাদের দাবি, ড্রোন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রে দুটি যানবাহনও আঘাতপ্রাপ্ত হয়েছে।

ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, চলমান হামলার কারণে আমেরিকান ফিল্ড হাসপাতালকে দ্রুত সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তাদের ভাষায়, ঘটনাটি এখনো ‘চলমান’ এবং পরিস্থিতি অত্যন্ত অস্থিতিশীল।

সাম্প্রতিক দিনগুলোতেও গাজায় ইসরায়েলি হামলায় প্রাণহানির খবর পাওয়া গেছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ৩১ আগস্ট গাজা সিটিতে পৃথক দুটি ইসরায়েলি হামলায় অন্তত পাঁচ ফিলিস্তিনি নিহত হন।

গাজায় নতুন করে হামলার ঘটনায় বেসামরিক মানুষের নিরাপত্তা এবং হাসপাতালগুলোর কার্যক্রম নিয়ে উদ্বেগ আরও বেড়েছে।

দেশবার্তা/এমআর


সর্বশেষ সংবাদ 

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে যে তথ্য দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
জার্মানিতে বেকারের সংখ্যা বেড়ে ৩০ লাখ ৬১ হাজার
মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে মোদির সহায়তা চায় ইরান
নতুন পে-স্কেলে বেতন-ভাতা পাবেন এমপিওভুক্ত শিক্ষকরা
জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১৪ জনের বিরুদ্ধে মামলা

সর্বাধিক পঠিত 

সোনারগাঁয়ের যানজট নিরসন সমন্বয়ের তাগিদ হুইপ নিজানের
প্রাতিষ্ঠানিক দুর্বলতায় ব্যর্থ ই-গভর্ন্যান্স: সিপিডি
নবম পে-স্কেল অনুমোদন, সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতন কত?
চরসামাইয়া স্কুলে ফুটবল ফাইনাল শেষে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
নওগাঁয় ৪২ কেজি গাঁজাসহ মাদককারবারি গ্রেফতার
বিশ্ব- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]