জার্মানির বেকারের সংখ্যা আগস্টে শেষে ৩০ লাখ ছাড়িয়েছে। সাম্প্রতিক সময়ে দেশটির অর্থনীতিতে কিছুটা ইতিবাচক সংকেত দেখা গেলেও এর প্রভাব এখনো শ্রমবাজারে পড়েনি। গত শুক্রবার প্রকাশিত সরকারি তথ্য থেকে এ চিত্র উঠে আসে।
জার্মানির ফেডারেল এমপ্লয়মেন্ট এজেন্সির তথ্য অনুযায়ী, আগস্টে দেশটিতে বেকারের সংখ্যা দাঁড়িয়েছে ৩০ লাখ ৬১ হাজার। জুলাইয়ের তুলনায় বেকারের সংখ্যা বেড়েছে ৫৪ হাজার।
গত বছরের একই সময়ের তুলনায় বেড়েছে ৩৬ হাজার। আগস্টে জার্মানির বেকারত্বের হারও বেড়েছে। জুলাইয়ে এ হার ছিল ৬ দশমিক ৪ শতাংশ। আগস্টে তা বেড়ে হয়েছে ৬ দশমিক ৫ শতাংশ। এর আগে জুলাইয়ে জার্মানিতে বেকারের সংখ্যা প্রথমবারের মতো ৩০ লাখ ছাড়ায়।
দেশবার্তা/এমআর