মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে মোদির সহায়তা চায় ইরান

আন্তর্জাতিক ডেস্ক

বিশ্ব

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত কাটিয়ে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় ভারতকে আরও জোরালো কূটনৈতিক তৎপরতা চালানোর আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট

2026-09-01T17:44:42+06:00
2026-09-01T17:44:56+06:00
মঙ্গলবার ● ১ সেপ্টেম্বর ২০২৬,
১৭ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

মঙ্গলবার ● ১ সেপ্টেম্বর ২০২৬
চলমান বার্তা:
বিশ্ব
‘এসসিও’ সম্মেলনের ফাঁকে নরেন্দ্র মোদির সঙ্গে মাসুদ পেজেশকিয়ানের বৈঠক
মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে মোদির সহায়তা চায় ইরান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৪৪ পিএম  আপডেট: ০১.০৯.২০২৬ ৫:৪৪ পিএম
সংগৃহীত ছবি
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত কাটিয়ে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় ভারতকে আরও জোরালো কূটনৈতিক তৎপরতা চালানোর আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তেহরান কখনো যুদ্ধকে স্বাগত জানায়নি উল্লেখ করে তিনি বলেন, চলমান রক্তপাত ইরান, এই অঞ্চল কিংবা মানবতা- কারো স্বার্থেই আসছে না।

কিরগিজস্তানে অনুষ্ঠিত সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) এবং ‘সাংহাই প্লাস’ সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে এক দ্বি-পক্ষীয় বৈঠকে প্রেসিডেন্ট পেজেশকিয়ান এসব কথা বলেন। 

ইরানি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এ তথ্য জানিয়েছে।

সাম্প্রতিক মার্কিন-ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ইরানের প্রতি নয়াদিল্লির সমর্থন ও সহযোগিতার জন্য ধন্যবাদ জানান পেজেশকিয়ান। একই সঙ্গে তিনি কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।

ইরানের প্রেসিডেন্ট বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই তার প্রশাসনের প্রধান নীতি ছিল সংলাপের মাধ্যমে বিরোধ নিষ্পত্তি এবং শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করা। তবে যুক্তরাষ্ট্র কূটনৈতিক পথ পরিহার করে শক্তি প্রয়োগ ও সংঘাতের মাধ্যমে নিজেদের ইচ্ছা চাপিয়ে দেওয়ার পথ বেছে নিয়েছে।

সংঘাত ও অনিশ্চয়তা থেকে সাধারণ মানুষকে রক্ষা করে শান্তির পরিবেশ গড়ে তোলা সরকারের মূল দায়িত্ব উল্লেখ করে পেজেশকিয়ান জানান, অমীমাংসিত ইস্যুতে আন্তর্জাতিক চুক্তি অনুযায়ী তেহরান সব প্রতিশ্রুতি রক্ষা করেছে। কিন্তু যুক্তরাষ্ট্র তার দায়বদ্ধতা পালনে ব্যর্থ হয়েছে। তা সত্ত্বেও একটি পারস্পরিক সমঝোতায় পৌঁছাতে তেহরান চেষ্টা চালিয়ে যাচ্ছে।

পেজেশকিয়ান বলেন, ‘আমরা বিশ্বাস করি, যুদ্ধ চালিয়ে যাওয়া আমাদের স্বার্থে নয়, এই অঞ্চলের স্বার্থেও নয় এবং মানবতার স্বার্থের সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ নয়।’ 

যুক্তিবোধ থেকে যুদ্ধংদেহী মনোভাব এড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে সক্রিয় কিছু গোষ্ঠী সংঘাতের মধ্যেই নিজেদের স্বার্থ খোঁজে।

বিশ্বমঞ্চে ভারতের ঐতিহাসিক অবস্থান ও কৌশলগত প্রভাবের কথা স্মরণ করিয়ে দিয়ে পেজেশকিয়ান নরেন্দ্র মোদিকে বলেন, ভারতের উচিত বিভিন্ন পক্ষের সঙ্গে নিজেদের ভালো সম্পর্ককে কাজে লাগিয়ে তাদের রক্তপাতের পথ থেকে সংলাপে ফিরিয়ে আনা।

বৈঠকে দুই দেশের সম্পর্ক ও দ্বিপক্ষীয় অর্থনৈতিক সংযোগ নিয়েও বিস্তারিত আলোচনা হয়। পেজেশকিয়ান বলেন, মার্কিন ও ইসরায়েলি নিষেধাজ্ঞা ইরানের অন্যান্য দেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক সীমিত করার চেষ্টা করছে। তবে ভারতের সঙ্গে রাজনৈতিক, অর্থনৈতিক, বৈজ্ঞানিক ও সাংস্কৃতিক ক্ষেত্রসহ সব খাতে সম্পর্ক আরও উচ্চপর্যায়ে নিতে প্রস্তুত তেহরান।

জবাবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইরানের সঙ্গে বিদ্যমান যোগাযোগ ও সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তিনি পেজেশকিয়ানের শান্তিকামী দৃষ্টিভঙ্গির প্রশংসা করে তাকে একজন দূরদর্শী নেতা হিসেবে অভিহিত করেন।

মোদিও পেজেশকিয়ানের সুর মিলিয়ে স্বীকার করেন, নির্দিষ্ট কিছু গোষ্ঠী যুদ্ধ অব্যাহত রাখতে চায়। তবে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, শেষ পর্যন্ত শান্তি ও নিরাপত্তা সুপ্রতিষ্ঠিত হবে।

বৈঠকে দুই নেতা হরমুজ প্রণালীর সাম্প্রতিক পরিস্থিতি, চাবাহার বন্দরের উন্নয়ন, পরিবহন ও সামুদ্রিক সহযোগিতাসহ দ্বিপক্ষীয় বাণিজ্যিক ও কৌশলগত অংশীদারত্ব বাড়াতে যৌথ উদ্যোগের ওপর জোর দেন।

দেশবার্তা/একে


  বিষয়:   ইরান  ভারত  নরেন্দ্র মোদি  মাসুদ পেজেশকিয়ান 


সর্বশেষ সংবাদ 

ডেঙ্গুতে আরও পাঁচজনের মৃত্যু, মোট ১০০ ছাড়ালো
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শিগগির সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের
সোনালী পেমেন্ট গেটওয়েতে যুক্ত হলো ‘জিপে’
জিয়াউর রহমান-খালেদা জিয়ার সমাধিতে কৃষি ব্যাংক কর্মকর্তাদের শ্রদ্ধা
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে যে তথ্য দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সর্বাধিক পঠিত 

সোনারগাঁয়ের যানজট নিরসন সমন্বয়ের তাগিদ হুইপ নিজানের
প্রাতিষ্ঠানিক দুর্বলতায় ব্যর্থ ই-গভর্ন্যান্স: সিপিডি
নবম পে-স্কেল অনুমোদন, সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতন কত?
চরসামাইয়া স্কুলে ফুটবল ফাইনাল শেষে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
নওগাঁয় ৪২ কেজি গাঁজাসহ মাদককারবারি গ্রেফতার
বিশ্ব- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]