বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সীমান্ত ব্যাংক পিএলসি এর ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ব্যাংকের প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে বর্ষপূর্তির এই অনুষ্ঠান আয়োজন করা হয়।
প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীমান্ত ব্যাংক পিএলসি এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নুরুল আজীম।
এছাড়াও ব্যাংকের হেড অব বিজনেস মো. শহিদুল ইসলাম এবং হেড অব হিউম্যান রিসোর্সেস ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার শফিকুজ্জামান (অব.) উপস্থিত ছিলেন।
সীমান্ত ব্যাংকের সিনিয়র ম্যানেজমেন্ট টিমের সদস্যবৃন্দ এবং প্রধান কার্যালয়ের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা আয়োজনে অংশ নেন।
প্রধান কার্যালয়ের পাশাপাশি ব্যাংকের সারাদেশে ছড়িয়ে থাকা সকল শাখা ও উপশাখাতেও একযোগে ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
সংশ্লিষ্টরা জানান, কার্যক্রম শুরুর প্রথম বছর থেকেই সীমান্ত ব্যাংক পিএলসি গ্রাহক ও শেয়ারহোল্ডারদের আস্থার স্থান ধরে রেখে পরিচালিত হয়ে আসছে।
প্রতিষ্ঠানটি জানায়, বিগত ১০ বছরের পথচলায় সীমান্ত ব্যাংক সারাদেশে বর্তমানে ২৮টি শাখা, ৮টি উপশাখা, ৩টি সার্ভিস সেন্টার ও ৪৪টি এটিএম বুথ স্থাপন করে গ্রাহকদের সেবা দিয়ে যাচ্ছে।
উল্লেখ্য, বাণিজ্যিক কার্যক্রম শুরুর দিন থেকেই সম্পূর্ণ দেশীয় কোর ব্যাংকিং সিস্টেমের মাধ্যমে রিয়েল টাইম অনলাইন ব্যাংকিং পরিচালনা করে আসছে ব্যাংকটি।
দেশবার্তা/একে