রাষ্ট্রায়ত্ত ব্যাংকে ১০ পরিচালককে অব্যাহতি, নতুন নিয়োগ ১৫

দেশবার্তা ডেস্ক

অর্থ-বাণিজ্য

রাষ্ট্রায়ত্ত পাঁচ ব্যাংকের পরিচালনা পর্ষদ থেকে মেয়াদ শেষ হওয়ার আগেই ১০ জন পরিচালককে অব্যাহতি দিয়েছে সরকার। একই সঙ্গে

2026-09-01T12:01:19+06:00
2026-09-01T12:01:19+06:00
মঙ্গলবার ● ১ সেপ্টেম্বর ২০২৬,
১৭ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

মঙ্গলবার ● ১ সেপ্টেম্বর ২০২৬
চলমান বার্তা:
অর্থ-বাণিজ্য
রাষ্ট্রায়ত্ত ব্যাংকে ১০ পরিচালককে অব্যাহতি, নতুন নিয়োগ ১৫
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ১২:০১ পিএম 
রাষ্ট্রায়ত্ত পাঁচ ব্যাংকের পরিচালনা পর্ষদ থেকে মেয়াদ শেষ হওয়ার আগেই ১০ জন পরিচালককে অব্যাহতি দিয়েছে সরকার। একই সঙ্গে এসব ব্যাংকের পরিচালনা পর্ষদে নতুন করে ১৫ জন পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে। নতুন নিয়োগ পাওয়া সবাইকে যোগদানের তারিখ থেকে তিন বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে।

সোমবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে পরিচালক নিয়োগ ও অব্যাহতি সংক্রান্ত মোট ২৫টি প্রজ্ঞাপন জারি করা হয়। অব্যাহতি পাওয়া পরিচালকেরা ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর তিন বছরের জন্য এসব ব্যাংকের পরিচালনা পর্ষদে নিয়োগ পেয়েছিলেন।

আর্থিক প্রতিষ্ঠান বিভাগের পৃথক আদেশে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক (বিডিবিএল), বেসিক ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক পিএলসি ও রূপালী ব্যাংকের পরিচালনা পর্ষদে এ পরিবর্তন আনা হয়েছে।

নতুন ১৫ পরিচালক
বেসিক ব্যাংকের পরিচালনা পর্ষদে তিনজন নতুন পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে। তাঁরা হলেন সাবেক অতিরিক্ত সচিব ফারুক আহম্মেদ, মো. লুৎফুর রহমান ও মো. খাইরুল কবির। এছাড়া অগ্রণী ব্যাংকে নতুন পরিচালক হয়েছেন সাবেক জেলা ও দায়রা জজ হোসনে আরা বেগম, মো. আসাদুজ্জামান, সাবেক সচিব মো. ফজলুল বারী এবং আবুল এহতেশাম আব্দুল মুহায়মেন।

জনতা ব্যাংকের পরিচালনা পর্ষদে নিয়োগ পেয়েছেন সাবেক সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ সফিউল আজম, খন্দকার মামুন এবং গ্রেড-১-এর (অবসরপ্রাপ্ত) আজিজুন নাহার। রূপালী ব্যাংকে নতুন পরিচালক হয়েছেন মাকসুদা বেগম, শফিকুল আলম ও মীর সাজেদ উল বাসার। বিডিবিএলের পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন নূরুন্নাহার ওসমানী এবং মো. আবিদ হোসেন খান।

অব্যাহতি পেলেন ১০ পরিচালক
বিডিবিএলের পরিচালনা পর্ষদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে মাহবুবুন নাহার, মো. আব্দুল মজিদ এবং হাজী মো. শাহ আলম মিয়াকে। এছাড়া বেসিক ব্যাংক থেকে অব্যাহতি পেয়েছেন সাবেক অতিরিক্ত সচিব মো. আবদুল আহাদ। জনতা ব্যাংকের পরিচালনা পর্ষদথেকে অব্যাহতি দেওয়া হয়েছে সাবেক অতিরিক্ত সচিব বদরে মুনির ফেরদৌস এবং মো. কাওছার আলমকে।

অগ্রণী ব্যাংক থেকে অব্যাহতি পেয়েছেন মোহাম্মদ সুলতান মাহমুদ, সাবেক অতিরিক্ত সচিব ড. মো. ফজলুল হক এবং সাবেক অতিরিক্ত সচিব ফয়েজ আহমেদ। রূপালী ব্যাংকের পরিচালনা পর্ষদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে সাবেক অতিরিক্ত সচিব মো. আবু ইউসুফ মিয়াকে।

দেশবার্তা/এমআর


সর্বশেষ সংবাদ 

কর্মসংস্থান-জনগণের আয় বৃদ্ধিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান
তুরষ্কে মক্কা জোটের প্রথম বৈঠক অনুষ্ঠিত
বিয়ের পাঁচ মাসেই বিচ্ছেদের ঘোষণা বাদশা-ইশার
নেপালে বন্যায় মৃতের সংখ্যা হাজার ছাড়াল
এআই দুনিয়ার প্রভাবশালী ১০০ জনের তালিকা প্রকাশ

সর্বাধিক পঠিত 

কমিশন-বাণিজ্যে জিম্মি রেলের পূর্বাঞ্চল চিফ ইঞ্জিনিয়ার দপ্তর
সোনারগাঁয়ের যানজট নিরসন সমন্বয়ের তাগিদ হুইপ নিজানের
নবম পে-স্কেল অনুমোদন, সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতন কত?
অনুমোদনের পথে আটটি ডিজিটাল ব্যাংক
কদমতলা ইউনিয়ন বিএনপির সভাপতিসহ চারজন গ্রেপ্তার
অর্থ-বাণিজ্য- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]