বিয়ের পাঁচ মাসেই বিচ্ছেদের ঘোষণা বাদশা-ইশার

বিনোদন ডেস্ক

বিনোদন

বিয়ের মাত্র পাঁচ মাসের মাথায় বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন ভারতের জনপ্রিয় র‌্যাপার বাদশা ও পাঞ্জাবি অভিনেত্রী ইশা রিখি।সোমবার (৩১

2026-09-01T13:45:00+06:00
2026-09-01T13:45:00+06:00
মঙ্গলবার ● ১ সেপ্টেম্বর ২০২৬,
১৭ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

মঙ্গলবার ● ১ সেপ্টেম্বর ২০২৬
চলমান বার্তা:
বিনোদন
বিয়ের পাঁচ মাসেই বিচ্ছেদের ঘোষণা বাদশা-ইশার
বিনোদন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ১:৪৫ পিএম 
সংগৃহীত ছবি
বিয়ের মাত্র পাঁচ মাসের মাথায় বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন ভারতের জনপ্রিয় র‌্যাপার বাদশা ও পাঞ্জাবি অভিনেত্রী ইশা রিখি। 

সোমবার (৩১ আগস্ট) রাতে ইনস্টাগ্রাম স্টোরিতে দেওয়া এক যৌথ বিবৃতির মাধ্যমে তারা পারস্পরিক সম্মতিতে আলাদা হওয়ার সিদ্ধান্তের কথা জানান।

চলতি বছরের মার্চে এক ঘরোয়া আয়োজনে বিয়ে করেন বাদশা ও ইশা। বিচ্ছেদের ঘোষণায় বাদশা বলেন, ‘আমি এবং ইশা রিখি পারস্পরিক সম্মতিতে আলাদা হয়ে যাওয়ার এবং নিজেদের নিজ নিজ পথে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। পারস্পরিক শ্রদ্ধাবোধ থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এই কঠিন সময়ে আমরা সবার কাছে আমাদের ব্যক্তিগত গোপনীয়তাকে সম্মান জানানোর অনুরোধ জানাচ্ছি। 

তিনি আরও বলেন, এই বিষয়ে এটিই আমাদের একমাত্র বক্তব্য। আমাদের সম্পর্ক নিয়ে আর কোনো অনুমান বা জল্পনা-কল্পনা না করার জন্য আমরা সবাইকে বিনীত অনুরোধ জানাচ্ছি।’

এনডিটিভির তথ্য অনুযায়ী, চলতি বছরের জুলাই থেকেই তাদের দাম্পত্যে টানাপোড়েনের গুঞ্জন ছড়িয়ে পড়ে। সে সময় ইশা রিখি বাদশার সঙ্গে নিজের কয়েকটি ছবি ও ভিডিওর কোলাজ শেয়ার করে ভাঙা হৃদয় ও হাতজোড় করা ইমোজিসহ লেখেন, প্রতিটি ঝড়ই একটি শিক্ষা এবং প্রতিটি প্রার্থনাই একটি আশা। পরে তার মা পুনম রিখির কর্মফল-সংক্রান্ত একাধিক সামাজিক যোগাযোগমাধ্যম পোস্ট সেই জল্পনাকে আরও উসকে দেয়।

এর আগে, গত জুনে ইনস্টাগ্রামের ‘আস্ক মি অ্যানিথিং’ পর্বে বাদশার সঙ্গে নিজের বিয়ের খবর প্রথম আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছিলেন ইশা রিখি। সালমান খানের সঞ্চালনায় আসন্ন ‘বিগ বস ২০’-এ তার অংশগ্রহণের গুঞ্জনের মধ্যেই এ বিচ্ছেদের খবর সামনে এলো।

এটি বাদশার দ্বিতীয় বিবাহবিচ্ছেদ। এর আগে তিনি জেসমিন মসিহকে বিয়ে করেছিলেন। ২০২০ সালে তাদের বিচ্ছেদ হয়। তাদের সংসারে জেসেমি গ্রেস মসিহ সিং নামে ৯ বছর বয়সী এক কন্যাসন্তান রয়েছে।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

লোহাগাড়ায় পিকআপভ্যানের সঙ্গে সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু
শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের সুযোগ চায় জামায়াত
রাশিয়ার হামলায় কিয়েভ অঞ্চলে নিহত ৯, আহত ১৪
যেকোনো জোটে যোগদানে দেশের স্বার্থই হবে প্রধান বিবেচ্য
অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে মন্তব্য করতে চাই না: দীনেশ ত্রিবেদী

সর্বাধিক পঠিত 

কমিশন-বাণিজ্যে জিম্মি রেলের পূর্বাঞ্চল চিফ ইঞ্জিনিয়ার দপ্তর
সোনারগাঁয়ের যানজট নিরসন সমন্বয়ের তাগিদ হুইপ নিজানের
নবম পে-স্কেল অনুমোদন, সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতন কত?
কদমতলা ইউনিয়ন বিএনপির সভাপতিসহ চারজন গ্রেপ্তার
প্রাতিষ্ঠানিক দুর্বলতায় ব্যর্থ ই-গভর্ন্যান্স: সিপিডি
বিনোদন- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]