পার্বত্য চট্টগ্রামে বিদ্যুৎ সুবিধা সম্প্রসারণে এডিবির ১৭.৫ কোটি ডলার ঋণ

দেশবার্তা প্রতিবেদক

অর্থ-বাণিজ্য

পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকায় নির্ভরযোগ্য ও সাশ্রয়ী বিদ্যুৎ সরবরাহ সম্প্রসারণে ১৭ কোটি ৫০ লাখ ডলারের স্বল্পসুদে ঋণ অনুমোদন

2026-09-01T14:19:39+06:00
2026-09-01T14:19:39+06:00
মঙ্গলবার ● ১ সেপ্টেম্বর ২০২৬,
১৭ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

মঙ্গলবার ● ১ সেপ্টেম্বর ২০২৬
চলমান বার্তা:
অর্থ-বাণিজ্য
৮৮ হাজার পরিবার পাবে নতুন বিদ্যুৎ সংযোগ
পার্বত্য চট্টগ্রামে বিদ্যুৎ সুবিধা সম্প্রসারণে এডিবির ১৭.৫ কোটি ডলার ঋণ
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ২:১৯ পিএম 
সংগৃহীত ছবি
পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকায় নির্ভরযোগ্য ও সাশ্রয়ী বিদ্যুৎ সরবরাহ সম্প্রসারণে ১৭ কোটি ৫০ লাখ ডলারের স্বল্পসুদে ঋণ অনুমোদন করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। সংস্থাটির ভাষ্য, এ উদ্যোগের মাধ্যমে জীবিকা উন্নয়ন, জরুরি সেবার মানোন্নয়ন এবং দেশের অন্যতম দুর্গম অঞ্চলে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন ত্বরান্বিত হবে।

এডিবির ‘সাসটেইনেবল এনার্জি ডেভেলপমেন্ট অ্যান্ড কমিউনিটি এমপাওয়ারমেন্ট ইন দ্য চট্টগ্রাম হিল ট্র্যাক্টস’ প্রকল্পের আওতায় খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান জেলার ২৬টি দুর্গম উপজেলায় বিদ্যুৎ বিতরণ নেটওয়ার্ক সম্প্রসারণ ও আধুনিকায়ন করা হবে। এর ফলে অন্তত ৮৮ হাজার নতুন পরিবার বিদ্যুৎ সুবিধার আওতায় আসবে। এর মধ্যে প্রায় ৩৫ হাজার পরিবার ক্ষুদ্র নৃগোষ্ঠীর।

এডিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রকল্পের আওতায় ছয়টি ৩৩/১১ কিলোভোল্ট সাবস্টেশন নির্মাণের মাধ্যমে ৮০ মেগাভোল্ট-অ্যাম্পিয়ার সক্ষমতা যুক্ত হবে। এছাড়া কম বিদ্যুৎ ক্ষয় হয় এমন কন্ডাক্টর ব্যবহার করে ৫ হাজার ৩২ কিলোমিটার নতুন বিতরণ লাইন নির্মাণ করা হবে। একই সঙ্গে ১ হাজার ৮৭৪ কিলোমিটার পুরোনো বিতরণ লাইন, চারটি সাবস্টেশন, একটি সুইচিং স্টেশন এবং একটি জোনাল মেরামত কর্মশালা সংস্কার ও আধুনিকায়ন করা হবে।

প্রকল্প বাস্তবায়নের ফলে বিদ্যুৎ ব্যবস্থার সিস্টেম লস ও পরিচালন ব্যয় কমবে, গ্রিডের দক্ষতা বাড়বে এবং দুর্যোগ মোকাবিলায় বিদ্যুৎ ব্যবস্থার সক্ষমতা শক্তিশালী হবে। পাশাপাশি বছরে অন্তত ১৯ হাজার ৩০০ টন কার্বন ডাই-অক্সাইড সমতুল্য গ্রিনহাউস গ্যাস নির্গমন কমানো সম্ভব হবে।

বর্তমানে জাতীয় পর্যায়ে বিদ্যুতায়নের হার ৯৯ শতাংশ হলেও পার্বত্য চট্টগ্রামে গ্রিড সংযোগের হার তুলনামূলক কম। খাগড়াছড়িতে এ হার ৪৯ শতাংশ, রাঙামাটিতে ৪৩ শতাংশ এবং বান্দরবানে ৪১ শতাংশ। প্রকল্পটি বাস্তবায়িত হলে ২০৩২ সালের মধ্যে এ অঞ্চলে গ্রিড-সংযোগের হার ৬৮ শতাংশে উন্নীত হবে বলে আশা করছে এডিবি। একই সঙ্গে ভবিষ্যতে সৌরবিদ্যুৎ ও পিকো-হাইড্রোপাওয়ারসহ নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার উপযোগী করে গ্রিড প্রস্তুত করা হবে।

সামাজিক উন্নয়ন কর্মসূচির আওতায় অন্তত ৩০টি সৌরবিদ্যুৎচালিত নিরাপদ পানির ব্যবস্থা স্থাপন করা হবে, যা স্থানীয় কমিউনিটি সংগঠন পরিচালনা করবে। এসব সংগঠনের নেতৃত্বের অন্তত ৩০ শতাংশ পদে নারী থাকবেন। এছাড়া ক্ষুদ্র নৃগোষ্ঠী অধ্যুষিত এলাকার অন্তত ২০টি স্কুল, হাসপাতাল, মন্দির ও ক্লিনিকে সৌরবিদ্যুৎভিত্তিক ব্যাকআপ ব্যবস্থা স্থাপন করা হবে।

প্রকল্পের আওতায় এক হাজার মানুষকে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, ২০০’র বেশি উদ্যোক্তাকে ব্যবসা শুরু ও সম্প্রসারণে সহায়তা এবং ৩০০ শিক্ষার্থীকে জ্বালানি খাত ও দুর্যোগ-সহনশীল জ্বালানি ব্যবস্থা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। পাশাপাশি তিনটি গ্রাহক অভিযোগ কেন্দ্র, ডিজিটাল মনিটরিং ব্যবস্থা ও তিনটি শিশু দিবাযত্ন কেন্দ্র স্থাপন করা হবে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) কর্মকর্তাদেরও গ্রাহকসেবা, পরিচালনা, রক্ষণাবেক্ষণ ও দুর্যোগ-সহনশীল প্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।

বাংলাদেশে এডিবির কান্ট্রি ডিরেক্টর কিংফেং ঝাং বলেন, নির্ভরযোগ্য বিদ্যুৎ কর্মসংস্থান, ব্যবসা, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং দুর্যোগ মোকাবিলায় কমিউনিটির সক্ষমতা বৃদ্ধির অন্যতম চালিকাশক্তি। তিনি বলেন, এই প্রকল্প পার্বত্য চট্টগ্রামের দুর্গম জনগোষ্ঠীকে নিরাপদ ও নির্ভরযোগ্য বিদ্যুৎ সুবিধার আওতায় আনার পাশাপাশি জীবিকার সুযোগ বাড়াবে, নারীর অংশগ্রহণ উৎসাহিত করবে এবং বাংলাদেশকে কম কার্বন নিঃসরণ ও দুর্যোগ-সহনশীল ভবিষ্যতের দিকে এগিয়ে নিতে সহায়তা করবে।

এডিবির ঋণের পাশাপাশি জাপান সরকারের অর্থায়নে এডিবির মাধ্যমে জাপান ফান্ড ফর প্রোসপারাস অ্যান্ড রেজিলিয়েন্ট এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক থেকে প্রকল্পটিতে ২৭ লাখ ২০ হাজার ডলার অনুদান দেওয়া হবে। এছাড়া বাংলাদেশ সরকার ৩ কোটি ৬৫ লাখ ৪০ হাজার ডলার এবং প্রকল্পের বাস্তবায়নকারী সংস্থা বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) ৪ কোটি ৫৬ লাখ ৫০ হাজার ডলার অর্থায়ন করবে।

দেশবার্তা/একে


  বিষয়:   এশীয় উন্নয়ন ব্যাংক  পার্বত্য চট্টগ্রাম  বিদ্যুৎ 


সর্বশেষ সংবাদ 

শেখ সেলিমের পরিবারের ৩৬ কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান
ম্যানেজিং কমিটি নয়, এনটিআরসিএর মাধ্যমেই শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত বহাল
হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
আবারও ১০০ ডলারের পথে তেলের দাম
গাজায় ফের হামলা, হাসপাতাল খালি করার নির্দেশ ইসরায়েলের

সর্বাধিক পঠিত 

কমিশন-বাণিজ্যে জিম্মি রেলের পূর্বাঞ্চল চিফ ইঞ্জিনিয়ার দপ্তর
সোনারগাঁয়ের যানজট নিরসন সমন্বয়ের তাগিদ হুইপ নিজানের
নবম পে-স্কেল অনুমোদন, সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতন কত?
কদমতলা ইউনিয়ন বিএনপির সভাপতিসহ চারজন গ্রেপ্তার
প্রাতিষ্ঠানিক দুর্বলতায় ব্যর্থ ই-গভর্ন্যান্স: সিপিডি
অর্থ-বাণিজ্য- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]