হারের পর পাকিস্তানের কোচ বরখাস্ত,বাদ পড়লেন ৭ খেলোয়াড়

স্পোর্টস ডেস্ক

খেলা

ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্ট হারের পর প্রধান কোচ ও বোলিং কোচকে বরখাস্ত করেছে দেশটির ক্রিকেট বোর্ড (পিসিবি)। শুধু

2026-09-01T11:08:43+06:00
2026-09-01T11:08:43+06:00
মঙ্গলবার ● ১ সেপ্টেম্বর ২০২৬,
১৭ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

মঙ্গলবার ● ১ সেপ্টেম্বর ২০২৬
চলমান বার্তা:
খেলা
হারের পর পাকিস্তানের কোচ বরখাস্ত,বাদ পড়লেন ৭ খেলোয়াড়
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ১১:০৮ এএম 
ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্ট হারের পর প্রধান কোচ ও বোলিং কোচকে বরখাস্ত করেছে দেশটির ক্রিকেট বোর্ড (পিসিবি)। শুধু তাই নায় বাজে পারর্ফমেন্সর জন্য দলেরর সাতজন খেলোয়াড়কে দেশে ফিরিয়ে আনার সিদ্ধান্তও জানানো হয়েছে। 

পিসিবি জানিয়েছে, দল থেকে অব্যাহতি পাওয়া সাত ক্রিকেটার হলেন— মোহাম্মদ রিজওয়ান, ইমাম-উল-হক, সালমান আলী আঘা, আলী উসমান, আমের জামাল, মুহাম্মদ আওয়াইস জাফর এবং খুররম শাহজাদ। এছাড়া প্রধান কোচ সরফরাজ আহমেদ এবং বোলিং কোচ উমর গুলকে অব্যাহতি দিয়ে তাদের জায়গায় যথাক্রমে মাইক হেসন এবং অ্যাশলে নফকে-কে নিয়োগ দিয়েছে পিসিবি।

বদলি হিসেবে যে সাতজন খেলোয়াড়কে দলে ডাকা হয়েছে তারা হলেন— সাইম আইয়ুব, আবদুল্লাহ ফজল, আরাফাত মিনহাস, সাদ বেগ, মুহাম্মদ রানধাওয়া, রেজাউল্লাহ এবং মুহাম্মদ ইমরান জুনিয়র। এই সাতজনের মধ্যে সাইম আইয়ুব আটটি এবং আবদুল্লাহ ফজল দুটি টেস্ট খেলেছেন। বাঁহাতি স্পিন-অলরাউন্ডার আরাফাত মিনহাস খেলেছেন তিনটি ওয়ানডে ও চারটি টি-টোয়েন্টি। এছাড়া উইকেটরক্ষক-ব্যাটার সাদ বেগ ২০২৫-২৬ কায়েদ-ই-আজম ট্রফিতে ‘প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট’ হয়েছিলেন এবং মোহাম্মদ ইমরান জুনিয়রেরও আন্তর্জাতিক অভিজ্ঞতা রয়েছে। তবে ডানহাতি পেস-বোলিং অলরাউন্ডার মুহাম্মদ রানধাওয়া এবং রেজাউল্লাহ এখনও কোনো পর্যায়ে পাকিস্তানের প্রতিনিধিত্ব করেননি। বার্মিংহামে তৃতীয় টেস্টের আগেই তারা সবাই পাকিস্তান দলে যোগ দেবেন।

হেডিংলি ও লর্ডসে সিরিজের প্রথম দুই টেস্টে শোচনীয় পরাজয়ের পরই মূলত এই বড় পরিবর্তনের পথে হেঁটেছে পাকিস্তান। লর্ডসে রোববারের হারটি ছিল গত ১১টি অ্যাওয়ে টেস্টে পাকিস্তানের দশম এবং সব মিলিয়ে শেষ ২০ টেস্টে ১৫তম পরাজয়। বর্তমান আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (ডব্লিউটিসি) চক্রে দুটি জয় এবং ছয়টি পরাজয় নিয়ে ১৬.৬৭ পয়েন্ট শতাংশের সঙ্গে পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান করছে বাবর আজমের দল।

আগামী বার্মিংহাম টেস্টের জন্য বাবর আজমের নেতৃত্বে পাকিস্তানের হালনাগাদ করা স্কোয়াডে রয়েছেন— আবদুল্লাহ ফজল, আরাফাত মিনহাস, আজান আওয়াইস, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ আলী, মুহাম্মদ ইমরান, মোহাম্মদ ইমরান জুনিয়র, মুহাম্মদ গাজি ঘোরি (উইকেটরক্ষক), রেজাউল্লাহ, সাদ বেগ (উইকেটরক্ষক), সাইম আইয়ুব, সাজিদ খান, সৌদ শাকিল, শান মাসুদ এবং উবাইদ শাহ।

দেশবার্তা/এমআর


সর্বশেষ সংবাদ 

বিয়ের পাঁচ মাসেই বিচ্ছেদের ঘোষণা বাদশা-ইশার
নেপালে বন্যায় মৃতের সংখ্যা হাজার ছাড়াল
এআই দুনিয়ার প্রভাবশালী ১০০ জনের তালিকা প্রকাশ
এলএনজি সরবরাহ স্থগিতের মেয়াদ বাড়াল কাতার
বেতন বৃদ্ধিতে কিছুটা মূল্যস্ফীতির ঝুঁকি আছে: জাহেদ উর রহমান

সর্বাধিক পঠিত 

কমিশন-বাণিজ্যে জিম্মি রেলের পূর্বাঞ্চল চিফ ইঞ্জিনিয়ার দপ্তর
সোনারগাঁয়ের যানজট নিরসন সমন্বয়ের তাগিদ হুইপ নিজানের
নবম পে-স্কেল অনুমোদন, সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতন কত?
অনুমোদনের পথে আটটি ডিজিটাল ব্যাংক
কদমতলা ইউনিয়ন বিএনপির সভাপতিসহ চারজন গ্রেপ্তার
খেলা- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]