দুই-দশক পর লেস্টার ছাড়লেন হামজা

স্পোর্টস ডেস্ক

খেলা

প্রায় ২১ বছর পর ইংলিশ প্রিমিয়ার লীগের দল লেস্টার সিটি ছাড়লেন বাংলাদেশ জাতীয় দলের ফুটবলার হামজা চৌধুরী। এবার

2026-09-01T11:49:39+06:00
2026-09-01T11:50:40+06:00
মঙ্গলবার ● ১ সেপ্টেম্বর ২০২৬,
১৭ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

মঙ্গলবার ● ১ সেপ্টেম্বর ২০২৬
চলমান বার্তা:
খেলা
দুই-দশক পর লেস্টার ছাড়লেন হামজা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৪৯ এএম  আপডেট: ০১.০৯.২০২৬ ১১:৫০ এএম
প্রায় ২১ বছর পর ইংলিশ প্রিমিয়ার লীগের দল লেস্টার সিটি ছাড়লেন বাংলাদেশ জাতীয় দলের ফুটবলার হামজা চৌধুরী।  এবার তিনি মাঠ মাতাবেন শেফিল্ড ইউনাইটেডের হয়ে। এক বছরের চুক্তিতে ক্লাবটিতে যোগ দিলেও  তার  ট্রান্সফার ফির অঙ্ক জানা যায়নি। 

২৮ বছর বয়সী হামজা গত মৌসুমের দ্বিতীয় ভাগে ধারে শেফিল্ডে খেলেছিলেন। সেই সময়ে ১৬টি লিগ ম্যাচে মাঠে নামেন তিনি। চ্যাম্পিয়নশিপের প্লে-অফ ফাইনালেও খেলেছিলেন, যদিও সান্ডারল্যান্ডের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয় শেফিল্ডের।

হামজার সঙ্গে শেফিল্ডের সম্পর্ক অবশ্য এবারই শুরু নয়। লেস্টার সিটির একাডেমিতে বেড়ে ওঠা এই মিডফিল্ডার গত মৌসুমে ধারে এসে দলের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠেছিলেন। শেফিল্ড কোচ ক্রিস ওয়াইল্ডারের বিশ্বাস, হামজার বহুমুখী দক্ষতা দলকে আরও শক্তিশালী করবে।

ক্লাবের ওয়েবসাইটে ওয়াইল্ডার বলেন, ‘আমরা সবাই জানি, হামজা ওই (রাইট-ব্যাক) পজিশনে খেলতে পারে এবং আরও অনেক কিছু করতে পারে। এখানে তার প্রথম স্পেলের শেষ ১০ ম্যাচে, বিশেষ করে প্লে-অফের সেমিফাইনাল ও ফাইনাল মিলিয়ে, সে সম্ভবত আমাদের সেরা খেলোয়াড় ছিল।’

লেস্টারের একাডেমি থেকে উঠে আসা হামজা মূল দলের হয়ে ১১ মৌসুমে ১৬৬ ম্যাচ খেলেছেন। চলতি মৌসুমেও লেস্টারের হয়ে তিনটি ম্যাচে মাঠে নেমেছিলেন। ক্লাবটির হয়ে ২০১৫-১৬ মৌসুমে ঐতিহাসিক প্রিমিয়ার লিগ শিরোপা জয়ের দলের সদস্য ছিলেন তিনি। ২০২১ সালে চেলসিকে হারিয়ে লেস্টারের এফএ কাপ জয়ের সময়ও দলে ছিলেন এই বাংলাদেশি মিডফিল্ডার।

লেস্টার ছাড়ার অনুভূতি জানাতে গিয়ে হামজা বলেন, ‘লেস্টারে আমি ২০ বছর ছিলাম। তাই এটা আমার ও আমার পরিবারের জন্য বড় পরিবর্তন। তবে এই পরিবর্তনের জন্য আমি সত্যিই মুখিয়ে আছি। আশা করি, এখানে আমাদের বড় একটি মৌসুম কাটবে।’

শেফিল্ড কোচ ওয়াইল্ডারের অধীনেই এর আগে ওয়াটফোর্ডেও ধারে খেলেছিলেন হামজা। পরে শেফিল্ডে তার প্রথম স্পেলেও ওয়াইল্ডারের সঙ্গে কাজ করেছেন তিনি। নতুন ক্লাবে যোগ দিয়ে কোচের সঙ্গে কাজ করার আগ্রহের কথাও জানিয়েছেন হামজা, ‘আমি ওয়াটফোর্ডে এবং পরে এখানে অল্প সময়ের জন্য ম্যানেজারের সঙ্গে কাজ করেছি। আমরা সব সময় যোগাযোগ রেখেছি। তার অধীনে খেলতে আমি সত্যিই ভালোবাসি।’

দেশবার্তা/এমআর


সর্বশেষ সংবাদ 

কর্মসংস্থান-জনগণের আয় বৃদ্ধিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান
তুরষ্কে মক্কা জোটের প্রথম বৈঠক অনুষ্ঠিত
বিয়ের পাঁচ মাসেই বিচ্ছেদের ঘোষণা বাদশা-ইশার
নেপালে বন্যায় মৃতের সংখ্যা হাজার ছাড়াল
এআই দুনিয়ার প্রভাবশালী ১০০ জনের তালিকা প্রকাশ

সর্বাধিক পঠিত 

কমিশন-বাণিজ্যে জিম্মি রেলের পূর্বাঞ্চল চিফ ইঞ্জিনিয়ার দপ্তর
সোনারগাঁয়ের যানজট নিরসন সমন্বয়ের তাগিদ হুইপ নিজানের
নবম পে-স্কেল অনুমোদন, সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতন কত?
অনুমোদনের পথে আটটি ডিজিটাল ব্যাংক
কদমতলা ইউনিয়ন বিএনপির সভাপতিসহ চারজন গ্রেপ্তার
খেলা- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]