পাকিস্তানকে ৫-১ গোলে হারাল বাংলাদেশের মেয়েরা

স্পোর্টস ডেস্ক

খেলা

জুনিয়র এশিয়া কাপ হকিতে দারুণ ছন্দে রয়েছে বাংলাদেশের মেয়েরা। চীনের মোচিতে চলমান টুর্নামেন্টে চাইনিজ তাইপেকে ৭-০ গোলে হারানোর

2026-09-06T17:30:08+06:00
2026-09-06T17:30:08+06:00
রোববার ● ৬ সেপ্টেম্বর ২০২৬,
২২ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

রোববার ● ৬ সেপ্টেম্বর ২০২৬
চলমান বার্তা:
খেলা
জুনিয়র এশিয়া কাপ
পাকিস্তানকে ৫-১ গোলে হারাল বাংলাদেশের মেয়েরা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: রোববার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৩০ পিএম 
জুনিয়র এশিয়া কাপ হকিতে দারুণ ছন্দে রয়েছে বাংলাদেশের মেয়েরা। চীনের মোচিতে চলমান টুর্নামেন্টে চাইনিজ তাইপেকে ৭-০ গোলে হারানোর পর এবার পাকিস্তানকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ।

রোববার (৬ সেপ্টেম্বর) চ্যালেঞ্জার পুলের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে শুরু থেকেই আক্রমণাত্মক হকি খেলেছে বাংলাদেশের মেয়েরা। একের পর এক আক্রমণে পাকিস্তানের রক্ষণভাগকে চাপে রাখে তারা।

বাংলাদেশের হয়ে গোল করেছেন লনিমা নুপুর, নাদিরা এমা, শারিকা রিমন, কনা আক্তার ও আইরিন আক্তার রিয়া। এর আগে টুর্নামেন্টের প্রথম ম্যাচে চাইনিজ তাইপেকে ৭-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ। ওই ম্যাচেও দুর্দান্ত পারফরম্যান্স দেখায় দলটি।

নারীদের ১০ দলের এই প্রতিযোগিতায় বাংলাদেশ খেলছে চ্যালেঞ্জার পুলে। এই পুলে বাংলাদেশের অন্য দুই প্রতিপক্ষ হংকং ও কাজাখস্তান। টুর্নামেন্টটি ৪ থেকে ১৩ সেপ্টেম্বর চীনের মোচিতে অনুষ্ঠিত হচ্ছে।

বাংলাদেশের পরবর্তী ম্যাচ ৮ সেপ্টেম্বর কাজাখস্তানের বিপক্ষে। এরপর ৯ সেপ্টেম্বর হংকংয়ের মুখোমুখি হবে তারা।

এদিকে জুনিয়র এশিয়া কাপে বাংলাদেশের ছেলেরা রয়েছে ‘বি’ গ্রুপে। চীনের কাছে ৩-২ গোলে হারের পর রোববার মালয়েশিয়ার বিপক্ষে তাদের ম্যাচ রয়েছে। গ্রুপ পর্বে বাংলাদেশের আরও ম্যাচ রয়েছে কাজাখস্তান ও পাকিস্তানের বিপক্ষে।

মেয়েদের টানা দুই জয়ে টুর্নামেন্টে বাংলাদেশের সম্ভাবনা উজ্জ্বল হয়েছে। শুরুতেই বড় ব্যবধানে দুই প্রতিপক্ষকে হারিয়ে আত্মবিশ্বাসী হয়ে উঠেছে বাংলাদেশের মেয়েরা।

দেশবার্তা/এমআর


সর্বশেষ সংবাদ 

নোয়াখালীতে মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে যুবক গ্রেপ্তার
কুড়িগ্রামে পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি কে এই সারাহ খলিফা
দেশের মানুষের মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা
১৪ লাখ কৃষকের সুদসহ কৃষিঋণ মওকুফ

সর্বাধিক পঠিত 

ঘুষ বাণিজ্যের অভিযোগে আলোচনায় হালিশহর বিআরটিএ কার্যালয়
আদালত থেকে লাফ দিয়ে পালানো সেই আসামি গ্রেপ্তার
পিরোজপুর পৌরসভার অবকাঠামো উন্নয়ন প্রকল্প নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
মোরেলগঞ্জে সবুজের বার্তা ছড়াচ্ছেন সাবেক অধ্যক্ষ জাহাঙ্গীর আল আজাদ
জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই
খেলা- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]