সিপিএলে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড শানাকার

স্পোর্টস ডেস্ক

খেলা

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) নতুন রেকর্ড গড়েছেন শ্রীলঙ্কার অলরাউন্ডার দাসুন শানাকা। টুর্নামেন্টের ইতিহাসে দ্রুততম সেঞ্চুরির কীর্তি এখন তার

2026-09-04T16:35:48+06:00
2026-09-04T16:35:48+06:00
শনিবার ● ৫ সেপ্টেম্বর ২০২৬,
২১ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

শনিবার ● ৫ সেপ্টেম্বর ২০২৬
চলমান বার্তা:
খেলা
সিপিএলে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড শানাকার
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৩৫ পিএম 
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) নতুন রেকর্ড গড়েছেন শ্রীলঙ্কার অলরাউন্ডার দাসুন শানাকা। টুর্নামেন্টের ইতিহাসে দ্রুততম সেঞ্চুরির কীর্তি এখন তার দখলে। বৃহস্পতিবার সেন্ট লুসিয়া কিংসের বিপক্ষে মাত্র ৩৯ বলে তিন অঙ্ক ছুঁয়েছেন সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের এই ব্যাটার।

বেসেটেরে অনুষ্ঠিত ম্যাচে তিন নম্বরে নেমে ৪৩ বলে অপরাজিত ১২১ রানের বিধ্বংসী ইনিংস খেলেন শানাকা। তার ইনিংসে ছিল ৮টি চার ও ১২টি ছক্কা। ৩৯ বলে সেঞ্চুরি করে তিনি ভেঙে দেন আন্দ্রে রাসেল ও টিম সাইফার্টের যৌথ রেকর্ড। দুজনেই এর আগে ৪০ বলে সেঞ্চুরি করেছিলেন।

শানাকার ঝড়ো ব্যাটিংয়ের সঙ্গে আন্দ্রে ফ্লেচারের ৩৮ বলে ৬৪ রানের ইনিংসে ভর করে ২০ ওভারে ৪ উইকেটে ২৩৫ রান সংগ্রহ করে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস। জবাবে ব্যাটিং বিপর্যয়ে মাত্র ১৩.৫ ওভারে ৯৮ রানে অলআউট হয় সেন্ট লুসিয়া কিংস। ফলে বড় জয় পায় প্যাট্রিয়টস।

ম্যাচ শেষে নিজের ব্যাটিং পরিকল্পনা নিয়ে শানাকা জানান, ‘শুরুতে আমার পরিকল্পনা ছিল শুধু বলের মান, ফিল্ড প্লেসমেন্ট আর ওরা কী দিচ্ছে, সেই অনুযায়ী খেলা। ৩০ রানের কাছাকাছি যাওয়ার পর মনে হলো, উইকেট আসলেই খুব ভালো। তাই বল আমার জোনে এলেই ঝুঁকি নেওয়ার সিদ্ধান্ত নিলাম। ভাগ্য ভালো, আজ রাতে সবকিছুই আমার পক্ষে গেছে, এমন দিন মাঝে মাঝে আসে।’

এর আগের ম্যাচে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনসের বিপক্ষে সাত নম্বরে ব্যাট করে অপরাজিত ৪৯ রান করেছিলেন শানাকা। এবার তাকে তিন নম্বরে পাঠানোর সিদ্ধান্ত নেয় দল। কার সিদ্ধান্তে এই পরিবর্তন, জানতে চাইলে শানাকা জানান, প্রধান কোচ মালোনান রঙ্গরাজন ও অধিনায়ক জেসন হোল্ডার দুজনের সম্মতিতেই তাকে ওপরে পাঠানো হয়। ৩৪ বছর বয়সী শানাকা বলেন, ‘আসলে দুজনেই সিদ্ধান্ত নিয়েছেন। ধারাভাষ্যকাররাও এটা নিয়ে অনেক কথা বলছিলেন। তাই ওপরে ব্যাট করার সুযোগ পেয়ে আমি সত্যিই ভাগ্যবান।’

দেশবার্তা/এমআর


সর্বশেষ সংবাদ 

ফুলবাড়ীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত
শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরিয়ে আনতে হবে: শিক্ষামন্ত্রী
মোরেলগঞ্জে জন্মাষ্টমীর শোভাযাত্রায় জনস্রোত, সম্প্রীতির বার্তায় মুখর শহর
যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের ৩ পাইলট নিহত
বিশ্ববাজারে খাদ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: এফএও

সর্বাধিক পঠিত 

বিটিভির সর্বোচ্চ গ্রেডের শিল্পীর মর্যাদা পেলেন ভোলার শুভ্রদেব মনির চৌধুরী
‘স্পর্শ করলেই গায়েব বিশেষ অঙ্গ’ গুজবে প্রাণ গেছে ৮০ জনের
বাংলাদেশ প্রেসক্লাব পঞ্চগড় জেলা শাখার নতুন সভাপতি বাসেত, সম্পাদক রিপন
পিরোজপুরে ঝুঁকিপূর্ণ পুল, বেহাল সড়কে দুর্ভোগ তিন গ্রামের মানুষের
বরগুনায় ২২৬ মেধাবী শিক্ষার্থী পেল জেলা পরিষদের বৃত্তি
খেলা- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]