বাংলাদেশ প্রেসক্লাবের পঞ্চগড় জেলা শাখার ১১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এতে দৈনিক দেশবার্তা ও দৈনিক বাংলাদেশ পোস্টের জেলা প্রতিনিধি এম এ বাসেতকে সভাপতি এবং দৈনিক তৃতীয় মাত্রা ও দৈনিক দি ফিনানশিয়াল পোস্টের জেলা প্রতিনিধি মো. শফিউল্লাহ রিপনকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
গত ২২ আগস্ট ২০২৬ রংপুর বিভাগীয় সম্মেলনে বাংলাদেশ প্রেসক্লাব (গভ. রেজি. নং-৯৮৭৩৬/১২)-এর প্রতিষ্ঠাতা ও সভাপতি বিশিষ্ট সাংবাদিক মো. ফরিদ খান এ কমিটির অনুমোদন দেন।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন—সহসভাপতি দ্য এশিয়ান এজের জেলা প্রতিনিধি মো. শাহজালাল, এশিয়ান টিভির জেলা প্রতিনিধি কামাল উদ্দিন ও দৈনিক দিনবদলের সংবাদ-এর জেলা প্রতিনিধি হাসানুর আলম রানা; যুগ্ম সম্পাদক দৈনিক প্রতিদিনের সংবাদের জেলা প্রতিনিধি মো. হায়দার আলী; সহসাধারণ সম্পাদক দৈনিক স্বাধীন মত-এর জেলা প্রতিনিধি মো. আনছারুল ইসলাম দুলাল; সাংগঠনিক সম্পাদক দৈনিক তরুণ কণ্ঠের জেলা প্রতিনিধি মো. মোহন মিয়া; দপ্তর সম্পাদক দৈনিক নয়া দিগন্তের জেলা প্রতিনিধি আসিফুজ্জামান আসিফ এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক সময়ের চিন্তা টিভির জেলা প্রতিনিধি মো. ফরহাদ ফেরদৌস।
নবগঠিত কমিটি পঞ্চগড় জেলার পাঁচ উপজেলায় বাংলাদেশ প্রেসক্লাবের উপজেলা কমিটি গঠনসহ সংশ্লিষ্ট দায়িত্ব পালন করবে। এছাড়া চলতি মাসের শেষ সপ্তাহে নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি সভা ও দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে।
প্রতিনিধি/আরএইচ