দিনাজপুরের ফুলবাড়ী রেলস্টেশনসংলগ্ন রেলঘুমটি এলাকায় ট্রেনে কাটা পড়ে ইসাহাক উদ্দিন (৭০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ইসাহাক উদ্দিন ফুলবাড়ী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের তেঁতুলিয়া আড়া গ্রামের মৃত ফজর উদ্দিনের ছেলে। তিনি সাবেক পৌর কাউন্সিলর শহিদুল ইসলামের বড় ভাই।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় রেলঘুমটি সংলগ্ন এলাকা দিয়ে রেললাইন পার হওয়ার সময় পঞ্চগড় থেকে ঢাকাগামী আন্তনগর পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ইসাহাক উদ্দিনের মৃত্যু হয়।
ফুলবাড়ী রেলস্টেশন মাস্টার শওকত আলী ঘটনাটি নিশ্চিত করে জানান, ট্রেনে কাটা পড়ে মৃত্যুর খবর জানার পরপরই পার্বতীপুর জিআরপি থানার পুলিশকে জানানো হয়েছে। জিআরপি থানার পুলিশ ঘটনাস্থলে এসে আইনি প্রক্রিয়া নেবেন।
প্রতিনিধি/আরএইচ