টেকনাফে এক লাখ ইয়াবাসহ কারবারি আটক

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

সারাদেশ

কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে ইয়াবা পাচারের সময় এক লাখ পিস ইয়াবাসহ রুহুল আমিন (১৮) নামে এক

2026-09-04T16:43:53+06:00
2026-09-04T16:43:53+06:00
শনিবার ● ৫ সেপ্টেম্বর ২০২৬,
২১ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

শনিবার ● ৫ সেপ্টেম্বর ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
টেকনাফে এক লাখ ইয়াবাসহ কারবারি আটক
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৪৩ পিএম 
সংগৃহীত ছবি
কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে ইয়াবা পাচারের সময় এক লাখ পিস ইয়াবাসহ রুহুল আমিন (১৮) নামে এক তরুণকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভোরে টেকনাফের হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজার পূর্বপাড়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেয় উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর খারাংখালী বিওপির বিশেষ টহল দল।

আটক রুহুল আমিন টেকনাফ থানার মৌলভীবাজার পূর্বপাড়া গ্রামের নুরুল আলমের ছেলে।

৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার ভোর ৫টার দিকে খারাংখালী বিওপির বিশেষ টহল দল সীমান্তবর্তী মৌলভীবাজার বিএসপি পোস্টের কাছে অবস্থান নেয়। ভোর আনুমানিক ৫টা ৪০ মিনিটে মিয়ানমার থেকে এক ব্যক্তিকে সন্দেহজনক একটি বস্তা নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখা যায়।

তিনি জানান, বিজিবি সদস্যরা তাকে চ্যালেঞ্জ করলে তিনি দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে তাকে আটক করা হয়। তার বহন করা বস্তায় তল্লাশি চালিয়ে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের ১০টি কার্টন থেকে এক লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

বিজিবির দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রুহুল আমিন মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবা সংগ্রহ করে অধিক দামে বিক্রির উদ্দেশ্যে তা বহন করছিল বলে স্বীকার করেছেন।

৬৪ বিজিবির অধিনায়ক আরও জানান, মাদক সরবরাহকারী ও এর সঙ্গে জড়িত চোরাকারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

আটক রুহুল আমিনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

মোরেলগঞ্জ মডেল একাডেমিতে সীরাতুন্নবি (সা.) উদযাপন
শিবিরের কর্মী-সমর্থকদের বিরুদ্ধে হয়রানির অভিযোগ ঢাবি শিক্ষিকার
শ্রীপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা
সিরাজগঞ্জে আদালত থেকে পালিয়ে যাওয়া সেই আসামি দুই দিন পর গ্রেপ্তার
কুড়িগ্রাম সীমান্তে ২১ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

সর্বাধিক পঠিত 

বিটিভির সর্বোচ্চ গ্রেডের শিল্পীর মর্যাদা পেলেন ভোলার শুভ্রদেব মনির চৌধুরী
‘স্পর্শ করলেই গায়েব বিশেষ অঙ্গ’ গুজবে প্রাণ গেছে ৮০ জনের
বাংলাদেশ প্রেসক্লাব পঞ্চগড় জেলা শাখার নতুন সভাপতি বাসেত, সম্পাদক রিপন
বিশ্ব ইজতেমার দুই পর্বের তারিখ নির্ধারণ
মিড ডে মিল অনুগ্রহ নয়, শিক্ষার্থীদের অধিকার
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]