শিবিরের কর্মী-সমর্থকদের বিরুদ্ধে হয়রানির অভিযোগ ঢাবি শিক্ষিকার

দেশবার্তা ডেস্ক

সোশ্যাল মিডিয়া

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কর্মী-সমর্থকদের বিরুদ্ধে ‘হয়রানির’ অভিযোগ তুলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া মোনামী।

2026-09-05T14:17:00+06:00
2026-09-05T14:17:11+06:00
শনিবার ● ৫ সেপ্টেম্বর ২০২৬,
২১ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

শনিবার ● ৫ সেপ্টেম্বর ২০২৬
চলমান বার্তা:
সোশ্যাল মিডিয়া
শিবিরের কর্মী-সমর্থকদের বিরুদ্ধে হয়রানির অভিযোগ ঢাবি শিক্ষিকার
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ২:১৭ পিএম  আপডেট: ০৫.০৯.২০২৬ ২:১৭ পিএম
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কর্মী-সমর্থকদের বিরুদ্ধে ‘হয়রানির’ অভিযোগ তুলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া মোনামী। তার অভিযোগ, সামাজিক যোগাযোগ মাধ্যমে অনবরত তাকে ট্যাগ দিয়ে হ্যারাসমেন্ট করা হচ্ছে।

শুক্রবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এসব অভিযোগ তোলেন শেহরীন আমিন ভূঁইয়া মোনামী।


ফেসবুক পোস্টে শেহরীন আমিন ভূঁইয়া মোনামীর অভিযোগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী, যাদের মধ্যে একজন শিবির সমর্থক বা শিবিরের সঙ্গে যুক্ত, ক্লাসের মেয়েদের নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন। সেই হয়রানির তালিকায় তাকেও রাখা হয়েছে।

এ বিষয়ে অবগত হওয়ার পর তিনি জড়িতদের খোঁজখবর নিয়ে তাদের বিরুদ্ধে অভিযোগের সিদ্ধান্ত নেন। এরপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে হয়রানি করা হচ্ছে বলে জানান এই শিক্ষিকা।

তিনি বলেন, ‘অনবরত আমাকে ট্যাগ দিয়ে হ্যারাসমেন্ট করা হচ্ছে। টিপ্পনী কেটে, কথা শোনানো হচ্ছে। তা-ও আবার ঢাবির ছেলেরাই। পলিটিক্যাল রাইভেল যেহেতু, তার ওপর আমি যেহেতু আগে শিবিরকে ভালো বলেছি। তাই আমাকে এখন আবার নতুন করে নাজেহাল না করলে কি রাত কাটবে?’

মোনামী বলেন, ‘এরা হয় ডাইরেক্ট হ্যারাস করবে, নয়তো ইন্ডাইরেক্টলি। কিন্তু তাদের যা দরকার তা হলো একজন নারীকে হয়রানি করা, সে যে-ই হোক না কেন।’

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

হাম ও উপসর্গে আরও ৪ মৃত্যু, আক্রান্ত ৯১৭
জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই
পিরোজপুর পৌরসভার অবকাঠামো উন্নয়ন প্রকল্প নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
গাইবান্ধায় ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা অনুষ্ঠিত
বন্যার ১০ দিন পর সুড়ঙ্গ থেকে চীনা নাগরিক জীবিত উদ্ধার

সর্বাধিক পঠিত 

বিটিভির সর্বোচ্চ গ্রেডের শিল্পীর মর্যাদা পেলেন ভোলার শুভ্রদেব মনির চৌধুরী
‘স্পর্শ করলেই গায়েব বিশেষ অঙ্গ’ গুজবে প্রাণ গেছে ৮০ জনের
বাংলাদেশ প্রেসক্লাব পঞ্চগড় জেলা শাখার নতুন সভাপতি বাসেত, সম্পাদক রিপন
মিড ডে মিল অনুগ্রহ নয়, শিক্ষার্থীদের অধিকার
সাত দিনের মধ্যে ওসমানী হাসপাতালের সব সমস্যার সমাধান
সোশ্যাল মিডিয়া- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]