সংসদ নির্বাচন: ইসি সচিব ছাড়া কেউ গণমাধ্যমে কথা বলবেন না

সোশ্যাল মিডিয়া

নির্বাচন কমিশনের মুখপাত্র হিসেবে গণমাধ্যমে ইসি সচিব ছাড়া কেউ কথা বলবে না। গণমাধ্যমে ব্রিফ দেওয়ার জন্য ইসি সচিবালয়ের

2024-03-07T10:00:27+06:00
2024-09-26T11:10:35+06:00
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সোশ্যাল মিডিয়া
সংসদ নির্বাচন: ইসি সচিব ছাড়া কেউ গণমাধ্যমে কথা বলবেন না
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪, ১০:০০ এএম  আপডেট: ২৬.০৯.২০২৪ ১১:১০ এএম
নির্বাচন কমিশনের মুখপাত্র হিসেবে গণমাধ্যমে ইসি সচিব ছাড়া কেউ কথা বলবে না। গণমাধ্যমে ব্রিফ দেওয়ার জন্য ইসি সচিবালয়ের সচিব মো. জাহাংগীর আলমকে মুখপাত্র করে অফিস আদেশ জারি করা হয়েছে।

রোববার (৫ নভেম্বর) এ সংক্রান্ত আদেশ জারি করেছেন ইসির জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম।

আদেশে বলা হয়, নির্বাচন কমিশন (কার্যপ্রণালী) বিধিমালা, ২০১০ এর বিধি ১১ (৩) এর আলোকে কমিশনের মুখপাত্র হিসেবে গণমাধ্যমের প্রতিনিধিগণকে ব্রিফ দেওয়ার জন্য ইসি সচিবালয়ের সচিবকে কমিশন কর্তৃক মনোনীত করা হয়েছে। নির্বাচন কমিশনের প্রতিনিধি হিসেবে সচিব, নির্বাচন কমিশন সচিবালয় গণমাধ্যমকে ব্রিফিং করবেন এবং তিনি কমিশনের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন।

অফিস আদেশের অনুলিপি মন্ত্রিপরিষদ সচিব, সব মন্ত্রণালয়,বিভাগে সচিব, মহাপুলিশ পরিদর্শক, অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রধান, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট সবাইকে পাঠানো হয়েছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেও এমন অফিস জারি করেছিল ইসি।

নভেম্বরের প্রথমার্ধেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করতে চায় ইসি। আর আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহের ভোট গ্রহণের কথা জানিয়েছে সংস্থাটি।

সর্বশেষ সংবাদ 

হবিগঞ্জ মেডিকেল কলেজে শিক্ষা ও গবেষণায় দেহ দান করলেন লিটন দাশ
হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু
নারী ফুটবলে বাংলাদেশের সবচেয়ে বড় হারের রেকর্ড
সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তন ও মানবাধিকার বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা
কাল থেকেই শিল্পকারখানায় বিদ্যুৎ-গ্যাস সরবরাহ উন্নতির আশ্বাস প্রধানমন্ত্রীর

সর্বাধিক পঠিত 

দুর্নীতির অভিযোগে বিআরটিএ চট্টগ্রাম সার্কেল-১ ডিডির অপসারণ দাবি
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পদে আলোচনায় শফিকুল আলম শিপলু
এক মাসেও এল না ছাত্রদলের নতুন কমিটি, নেপথ্যে কী
শৃঙ্খলা ও মানবিকতায় দেশ গড়তে স্কাউটদের আহ্বান খাদ্যমন্ত্রীর
ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন সাবেক ভিপি প্রার্থী
সোশ্যাল মিডিয়া- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]