ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত

দেশবার্তা ডেস্ক

সোশ্যাল মিডিয়া

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার মূল চাবিকাঠি বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট

2026-09-14T14:25:05+06:00
2026-09-14T14:25:05+06:00
শুক্রবার ● ৩০ অক্টোবর ২০২৬,
১৪ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সোশ্যাল মিডিয়া
ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ২:২৫ পিএম 
⏲
ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার মূল চাবিকাঠি বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।

বহুদলীয় আমেরিকান ককাসের প্রতিনিধি দলের সঙ্গে এক দ্বিপক্ষীয় আলোচনায় অংশ নিয়ে তিনি এই অভিমত ব্যক্ত করেন।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় মার্কিন রাষ্ট্রদূত এই গুরুত্বপূর্ণ বৈঠকের বিষয়টি নিশ্চিত করেন।

বার্তায় রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন বহুদলীয় আমেরিকান ককাসের প্রতিনিধিদের ধন্যবাদ জানিয়ে বলেন, অত্যন্ত প্রাণবন্ত ও ফলপ্রসূ আলোচনা হয়েছে। 

ভবিষ্যৎমুখী আইন কাঠামোর ওপর জোর দিয়ে তিনি উল্লেখ করেন, আধুনিক ও যুগোপযোগী আইন প্রণয়ন বাংলাদেশের টেকসই উন্নয়ন ও অগ্রগতির ধারাকে আরও গতিশীল করবে।

দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে এমন গঠনমূলক আলোচনা আগামী দিনেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন মার্কিন রাষ্ট্রদূত।

দেশবার্তা/একে



সর্বশেষ সংবাদ 

ভারতে যৌনপল্লি থেকে ৬ বাংলাদেশি তরুণী উদ্ধার
সরকারি বাসা থেকে ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটিয়া সরানোর নির্দেশ
সফরসঙ্গী সবাইকে নিয়েই দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী: রুমন
প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটি, তদন্তে কমিটি
ইন্দোনেশিয়ায় দাবানলের ধোঁয়ায় সেপ্টেম্বরে মৃত্যু ৩৫৬০

সর্বাধিক পঠিত 

চান্দিনায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন
জনবল সংকটে ধুঁকছে কক্সবাজার আইকনিক স্টেশন
চাঁদা না দেওয়ায় আশুলিয়ায় সোয়েটার কারখানায় হামলা-লুটপাট
দিনাজপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
সাংবাদিক দীপু শিকদারকে হুমকি, ক্র্যাবের উদ্বেগ
সোশ্যাল মিডিয়া- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement