মাগুরার শ্রীপুর উপজেলায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা এবং বিভিন্ন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থী এবং জুনিয়র বৃত্তি ও প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান ও শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এর আগে ৫৩তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে বেলুন উড়ানো হয়।
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য আলহাজ মনোয়ার হোসেন খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আক্তার হোসেন, সহকারী কমিশনার (ভূমি) আসমাউল হুসনা পিংকি, উপজেলা প্রকৌশলী আবুল ফজল, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হুমায়ন কবির, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল গণি, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রশিদ, জেলা কৃষক দলের সভাপতি মো. রুবায়েত হোসেন খান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির সদস্য জোয়ার্দার আশরাফুল আলম এবং মো. বদরুল আলম হিরো, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য আলহাজ খন্দকার আব্বাস উদ্দিন এবং মুন্সি রেজাউল করিম।
এ সময় উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খন্দকার আশরাফুল ইসলাম নালিম, খন্দকার খলিলুর রহমান, মোল্লা খলিলুর রহমান, মাসুদ মজুমদারসহ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে প্রধান অতিথি কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেন।
প্রতিনিধি/আরএইচ