দিনাজপুরে ভূগর্ভস্থ পানির মানচিত্র প্রণয়নে অংশগ্রহণমূলক গ্রামীণ মূল্যায়ন সভা

দিনাজপুর প্রতিনিধি

সারাদেশ

দিনাজপুর সদর উপজেলা পরিষদ হলরুমে পানি সম্পদ পরিকল্পনা সংস্থা (ওয়ারপো)-এর বাস্তবায়নে এবং সেন্টার ফর এনভায়রনমেন্টাল অ্যান্ড জিওগ্রাফিক ইনফরমেশন

2026-09-05T14:34:08+06:00
2026-09-05T14:34:08+06:00
শনিবার ● ৫ সেপ্টেম্বর ২০২৬,
২১ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

শনিবার ● ৫ সেপ্টেম্বর ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
দিনাজপুরে ভূগর্ভস্থ পানির মানচিত্র প্রণয়নে অংশগ্রহণমূলক গ্রামীণ মূল্যায়ন সভা
দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ২:৩৪ পিএম 
সংগৃহীত ছবি
দিনাজপুর সদর উপজেলা পরিষদ হলরুমে পানি সম্পদ পরিকল্পনা সংস্থা (ওয়ারপো)-এর বাস্তবায়নে এবং সেন্টার ফর এনভায়রনমেন্টাল অ্যান্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিসেস (সিইজিআইএস), পাবলিক ট্রাস্ট ও পানি সম্পদ মন্ত্রণালয়ের আয়োজনে বাংলাদেশের উত্তর-পশ্চিম হাইড্রোলজিক্যাল অঞ্চলের ১৩টি জেলায় ভূগর্ভস্থ পানিস্তরের মানচিত্র প্রণয়ন এবং পানি-সংকট এলাকা মূল্যায়ন সমীক্ষাবিষয়ক অংশগ্রহণমূলক গ্রামীণ মূল্যায়ন সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) দিনব্যাপী অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন পানি সম্পদ পরিকল্পনা সংস্থার পরিচালক (পরিকল্পনা) ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উপসচিব নুর আলম। বিশেষ অতিথি ছিলেন পানি সম্পদ পরিকল্পনা সংস্থার মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা (প্রকৌশল) মোহাম্মদ জাহিদ হোসেন এবং সহকারী প্রকল্প পরিচালক (সংশ্লিষ্ট প্রকল্প) মো. সাইদুর রহমান খান।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন শরিফের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সেন্টার ফর এনভায়রনমেন্টাল অ্যান্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিসেস (সিইজিআইএস)-এর প্রজেক্ট লিডার মো. শাকিল আহমেদ।

এ সময় সিইজিআইএস-এর ডাটা অ্যানালিস্ট মো. পারভেজ শাওন সাইফ, সহকারী গবেষক মুকুল আলী, তাজুল ইসলাম, রিফাত হোসেন, মোজাম্মেল হক ও ইমরান হোসেন রোকনুজ্জামান উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, বাংলাদেশে টেকসই পানি সম্পদ ব্যবস্থাপনায় ক্রমবর্ধমান চ্যালেঞ্জ সৃষ্টি হচ্ছে। এর প্রধান কারণ পানির প্রাপ্যতা দ্রুত হ্রাস, পানির গুণগত মানের অবনতি এবং গৃহস্থালি, সেচ, পৌর ও শিল্প খাতে পানির চাহিদা বৃদ্ধি। উত্তর-পশ্চিম হাইড্রোলজিক্যাল অঞ্চলের অনেক এলাকায় প্রাকৃতিক খাল-বিল, পুকুর এবং ভূগর্ভস্থ পানির মজুত থাকা সত্ত্বেও নিরাপদ পানীয় জলের তীব্র সংকট বিরাজ করছে। শুষ্ক মৌসুমে অতিরিক্ত ভূগর্ভস্থ পানি উত্তোলন, অপরিকল্পিত নগরায়নের ফলে ভূগর্ভস্থ পানির পুনর্ভরণ সক্ষমতা হ্রাস এবং অঞ্চলের জটিল জল-ভূতাত্ত্বিক বৈশিষ্ট্য এ পরিস্থিতিকে আরও সংকটাপন্ন করে তুলেছে।

প্রকল্পটির মূল লক্ষ্য হলো ভূগর্ভস্থ পানি সম্পদের বর্তমান অবস্থা নিরূপণ করা। এর মধ্যে পানির প্রাপ্যতা, ব্যবহার, চাহিদা এবং গুণগত মান বিশ্লেষণ অন্তর্ভুক্ত রয়েছে। পাশাপাশি টেকসই পানি উত্তোলনের সীমা নির্ধারণে সহায়ক তথ্যভান্ডার গড়ে তোলার জন্য অ্যাকুইফারভিত্তিক বিশ্লেষণ ও মানচিত্র প্রণয়ন করা হবে। এ সমীক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ হলো অংশগ্রহণমূলক মূল্যায়ন, যা স্থানীয় জনগণ ও সংশ্লিষ্ট অংশীজনদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করবে।

সভায় অংশগ্রহণ করেন দিনাজপুর সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষক, পানি সেবা গ্রহণকারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, ইউনিয়নের প্রতিনিধি, দুস্থ নারী, নৃগোষ্ঠীর প্রতিনিধি ও গৃহিণীরা।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই
পিরোজপুর পৌরসভার অবকাঠামো উন্নয়ন প্রকল্প নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
গাইবান্ধায় ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা অনুষ্ঠিত
বন্যার ১০ দিন পর সুড়ঙ্গ থেকে চীনা নাগরিক জীবিত উদ্ধার
মেসির বিদায়ে আর্জেন্টিনার নতুন অধিনায়ক হচ্ছেন রোমেরো

সর্বাধিক পঠিত 

বিটিভির সর্বোচ্চ গ্রেডের শিল্পীর মর্যাদা পেলেন ভোলার শুভ্রদেব মনির চৌধুরী
‘স্পর্শ করলেই গায়েব বিশেষ অঙ্গ’ গুজবে প্রাণ গেছে ৮০ জনের
বাংলাদেশ প্রেসক্লাব পঞ্চগড় জেলা শাখার নতুন সভাপতি বাসেত, সম্পাদক রিপন
মিড ডে মিল অনুগ্রহ নয়, শিক্ষার্থীদের অধিকার
সাত দিনের মধ্যে ওসমানী হাসপাতালের সব সমস্যার সমাধান
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]