মোরেলগঞ্জ মডেল একাডেমিতে সীরাতুন্নবি (সা.) উদযাপন

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি

সারাদেশ

বাগেরহাটের মোরেলগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র সীরাত ও আদর্শ নতুন প্রজন্মের মাঝে

2026-09-05T14:18:01+06:00
2026-09-05T14:18:01+06:00
শনিবার ● ৫ সেপ্টেম্বর ২০২৬,
২১ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

শনিবার ● ৫ সেপ্টেম্বর ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
মোরেলগঞ্জ মডেল একাডেমিতে সীরাতুন্নবি (সা.) উদযাপন
মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ২:১৮ পিএম 
সংগৃহীত ছবি
বাগেরহাটের মোরেলগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র সীরাত ও আদর্শ নতুন প্রজন্মের মাঝে তুলে ধরতে সীরাতুন্নবি (সা.) উদযাপন ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে মোরেলগঞ্জ মডেল একাডেমি।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টায় মোরেলগঞ্জের মীম কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এ আয়োজনে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

অনুষ্ঠানে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, আদর্শ, মানবিক মূল্যবোধ, ন্যায়নীতি, সহনশীলতা এবং সমাজ গঠনে তাঁর ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। বক্তারা মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণ করে নৈতিক ও মানবিক গুণাবলিসম্পন্ন মানুষ হিসেবে গড়ে ওঠার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল শিক্ষার্থীদের অংশগ্রহণে কোরআন তেলাওয়াত, হামদ-নাত, ইসলামী সংগীত, বক্তৃতা ও রচনা প্রতিযোগিতা। শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে পুরো আয়োজন উৎসবমুখর হয়ে ওঠে। প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীদের পরিবেশনা উপস্থিত অতিথি, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করে।

কোরআন তেলাওয়াত, ইসলামী সংগীত, বক্তৃতা ও রচনা প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন মুফতি মাওলানা মাহবুবুর রহমান, মাওলানা গোলাম সরোয়ার, মাওলানা আবুল হাসান, এইচ এম সাখাওয়াত হোসেন, প্রভাষক মো. মিজানুর রহমান এবং সহকারী অধ্যাপক মাসুদুর রহমান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হাফেজ মাওলানা নুরুল ইসলাম ও মাওলানা খাইরুল বাসার।

মোরেলগঞ্জ মডেল একাডেমির প্রতিষ্ঠাতা ও পরিচালক ইঞ্জিনিয়ার নাহিদ মাহমুদ রুবেল বলেন, “মহান আল্লাহর রাসুল হজরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শ অনুসরণ করে শিক্ষার্থীরা যেন নিজেদের জীবনকে সুন্দরভাবে গড়ে তুলতে পারে, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হয়ে ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে কাজ করতে পারে—সেই লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে।”

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মাঝে মহানবী (সা.)-এর জীবনাদর্শ, নৈতিক শিক্ষা ও মানবিক মূল্যবোধ ছড়িয়ে দেওয়ার পাশাপাশি ইসলামী সংস্কৃতির প্রতি আগ্রহ সৃষ্টি করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।

দিনব্যাপী এ আয়োজনে মোরেলগঞ্জ মডেল একাডেমির শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, অতিথি এবং স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

হাম ও উপসর্গে আরও ৪ মৃত্যু, আক্রান্ত ৯১৭
জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই
পিরোজপুর পৌরসভার অবকাঠামো উন্নয়ন প্রকল্প নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
গাইবান্ধায় ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা অনুষ্ঠিত
বন্যার ১০ দিন পর সুড়ঙ্গ থেকে চীনা নাগরিক জীবিত উদ্ধার

সর্বাধিক পঠিত 

বিটিভির সর্বোচ্চ গ্রেডের শিল্পীর মর্যাদা পেলেন ভোলার শুভ্রদেব মনির চৌধুরী
‘স্পর্শ করলেই গায়েব বিশেষ অঙ্গ’ গুজবে প্রাণ গেছে ৮০ জনের
বাংলাদেশ প্রেসক্লাব পঞ্চগড় জেলা শাখার নতুন সভাপতি বাসেত, সম্পাদক রিপন
মিড ডে মিল অনুগ্রহ নয়, শিক্ষার্থীদের অধিকার
সাত দিনের মধ্যে ওসমানী হাসপাতালের সব সমস্যার সমাধান
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]