পিরোজপুর পৌরসভার অবকাঠামো উন্নয়ন প্রকল্প নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

পিরোজপুর প্রতিনিধি

সারাদেশ

পিরোজপুর পৌরসভার অবকাঠামো উন্নয়ন প্রকল্প নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) পৌরসভার কনফারেন্স কক্ষে এ সভা

2026-09-05T16:01:42+06:00
2026-09-05T16:01:42+06:00
শনিবার ● ৫ সেপ্টেম্বর ২০২৬,
২১ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

শনিবার ● ৫ সেপ্টেম্বর ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
পিরোজপুর পৌরসভার অবকাঠামো উন্নয়ন প্রকল্প নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ৪:০১ পিএম 
সংগৃহীত ছবি
পিরোজপুর পৌরসভার অবকাঠামো উন্নয়ন প্রকল্প নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) পৌরসভার কনফারেন্স কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের পরিকল্পনা-১ শাখার যুগ্ম সচিব মোস্তাফিজুর রহমান। উপস্থিত ছিলেন প্রকল্পের কো-অর্ডিনেটর আবুল কালাম আজাদ, পৌর প্রশাসক মাহমুদুর রহমান মামুন, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও বিশিষ্ট সাংবাদিক মনিরুজ্জামান নাসিম আলী, পৌর নির্বাহী প্রকৌশলী, পৌর নির্বাহী কর্মকর্তা, প্রশাসনিক কর্মকর্তা, পজেটিভ পিরোজপুরের সভাপতি, ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা।

প্রধান অতিথি মোস্তাফিজুর রহমান বলেন, পিরোজপুর দীর্ঘদিন ধরে অবহেলিত। ভবিষ্যতে পিরোজপুরের উন্নয়নে যে বরাদ্দ আসবে, তা যথাযথ ও সুষ্ঠুভাবে ব্যবহার করে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, নাগরিক সমাজের প্রতিনিধিদের নিয়ে একটি নাগরিক কমিটি গঠন করা প্রয়োজন। এ কমিটি উন্নয়নকাজের গুণগত মান পর্যবেক্ষণ করবে এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে ভূমিকা রাখবে। ঠিকাদারি প্রতিষ্ঠান যাতে নিম্নমানের কাজ করতে না পারে, সে বিষয়ে পৌর কর্তৃপক্ষকে সতর্ক থাকার পাশাপাশি প্রতিটি কাজের গুণগত মান শতভাগ নিশ্চিত করতে হবে। তিনি পৌরসভার উন্নয়নের স্বার্থে প্রয়োজনীয় জনবল বৃদ্ধির আশ্বাসও দেন।

পৌর প্রশাসক মাহমুদুর রহমান মামুন বলেন, পৌরবাসীকে সঙ্গে নিয়ে পিরোজপুর পৌরসভার সার্বিক উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করা হবে।

সভায় বক্তারা ব্যক্তি স্বার্থের কারণে শহরের টেকসই উন্নয়ন যেন বাধাগ্রস্ত না হয়, সে বিষয়ে প্রশাসন ও পৌর কর্তৃপক্ষকে সতর্ক থাকার আহ্বান জানান।

পরে প্রধান অতিথি চলমান উন্নয়নকাজের গুণগত মান পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন এবং কাজের মান শতভাগ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

কাস্টিং কাউচ ও পারিশ্রমিক বৈষম্য নিয়ে মুখ খুললেন শ্রেয়া ঘোষাল
ঘুষ বাণিজ্যের অভিযোগে আলোচনায় হালিশহর বিআরটিএ কার্যালয়
নারীদের স্বাবলম্বী করতে ঢাকায় সেলিনা মনিরের ব্রাইডাল মাস্টারক্লাস
কিশোরগঞ্জে দলিল লেখক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ ও পরিচিতি সভা
‘প্রেমালু’ খ্যাত অভিনেত্রী মামিতা বাইজুর সম্পত্তির পরিমাণ কত

সর্বাধিক পঠিত 

বিটিভির সর্বোচ্চ গ্রেডের শিল্পীর মর্যাদা পেলেন ভোলার শুভ্রদেব মনির চৌধুরী
‘স্পর্শ করলেই গায়েব বিশেষ অঙ্গ’ গুজবে প্রাণ গেছে ৮০ জনের
বাংলাদেশ প্রেসক্লাব পঞ্চগড় জেলা শাখার নতুন সভাপতি বাসেত, সম্পাদক রিপন
মিড ডে মিল অনুগ্রহ নয়, শিক্ষার্থীদের অধিকার
সাত দিনের মধ্যে ওসমানী হাসপাতালের সব সমস্যার সমাধান
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]