কিশোরগঞ্জে দলিল লেখক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ ও পরিচিতি সভা

কিশোরগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

বাংলাদেশ দলিল লেখক সমিতি, কিশোরগঞ্জ জেলা শাখার নবনির্বাচিত কার্যকরী পরিষদের শপথ গ্রহণ ও পরিচিতি সভা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার

2026-09-05T17:20:23+06:00
2026-09-05T17:20:23+06:00
শনিবার ● ৫ সেপ্টেম্বর ২০২৬,
২১ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

শনিবার ● ৫ সেপ্টেম্বর ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
কিশোরগঞ্জে দলিল লেখক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ ও পরিচিতি সভা
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ৫:২০ পিএম 
সংগৃহীত ছবি
বাংলাদেশ দলিল লেখক সমিতি, কিশোরগঞ্জ জেলা শাখার নবনির্বাচিত কার্যকরী পরিষদের শপথ গ্রহণ ও পরিচিতি সভা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে কিশোরগঞ্জ আলমগীর হোসেন সিটি হল রুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম। প্রধান আলোচক হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন।

প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন তাড়াইল উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি মো. শরিফুল মাহমুদ শোয়েব। দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন মহিউদ্দিন বাবুল। অনুষ্ঠান সঞ্চালনা করেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. ফুরকান উদ্দিন খান মানিক।

অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে শপথবাক্য পাঠ করানো হয় এবং তাদের পরিচয় করিয়ে দেওয়া হয়। শপথবাক্য পাঠ করান জেলা রেজিস্ট্রার পথিক কুমার সাহা।

এ সময় কিশোরগঞ্জ জেলা ও বিভিন্ন উপজেলা দলিল লেখক সমিতির বিপুলসংখ্যক নেতা-কর্মী ও প্রতিনিধি উপস্থিত ছিলেন। বক্তারা দলিল লেখকদের পেশাগত মর্যাদা রক্ষা, সেবাগ্রহীতাদের দুর্ভোগ লাঘব এবং সমিতির ঐক্য সুদৃঢ় রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদুল ইসলাম বাহাদুর, শামছুল করিম লিটন, রিয়াদ হোসেন, মো. খালেক মোশারফ লিটন, মো. কামরুল ইসলাম বাবু ও মো. নজরুল ইসলাম।

অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন নবনির্বাচিত সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং সদর দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক মো. আনিছুর রহমান।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

গভীর জলে ইলিশ, খালি হাতে তীরে ফিরছেন জেলেরা
তিন বাহিনীর একক প্রধান হলেন পাকিস্তানের সেনাপ্রধান
কাস্টিং কাউচ ও পারিশ্রমিক বৈষম্য নিয়ে মুখ খুললেন শ্রেয়া ঘোষাল
ঘুষ বাণিজ্যের অভিযোগে আলোচনায় হালিশহর বিআরটিএ কার্যালয়
নারীদের স্বাবলম্বী করতে ঢাকায় সেলিনা মনিরের ব্রাইডাল মাস্টারক্লাস

সর্বাধিক পঠিত 

বিটিভির সর্বোচ্চ গ্রেডের শিল্পীর মর্যাদা পেলেন ভোলার শুভ্রদেব মনির চৌধুরী
আদালত থেকে লাফ দিয়ে পালানো সেই আসামি গ্রেপ্তার
‘স্পর্শ করলেই গায়েব বিশেষ অঙ্গ’ গুজবে প্রাণ গেছে ৮০ জনের
বাংলাদেশ প্রেসক্লাব পঞ্চগড় জেলা শাখার নতুন সভাপতি বাসেত, সম্পাদক রিপন
ঘুষ বাণিজ্যের অভিযোগে আলোচনায় হালিশহর বিআরটিএ কার্যালয়
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]