‘প্রেমালু’ খ্যাত অভিনেত্রী মামিতা বাইজুর সম্পত্তির পরিমাণ কত

বিনোদন ডেস্ক

বিনোদন

পার্শ্ব চরিত্র থেকে ব্লকবাস্টার মালয়ালম সিনেমা ‘প্রেমালু’র রিণু চরিত্রে অভিনয় করে রাতারাতি তারকাখ্যাতি পান দক্ষিণ ভারতের তরুণ অভিনেত্রী

2026-09-05T17:17:11+06:00
2026-09-05T17:17:11+06:00
শনিবার ● ৫ সেপ্টেম্বর ২০২৬,
২১ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

শনিবার ● ৫ সেপ্টেম্বর ২০২৬
চলমান বার্তা:
বিনোদন
‘প্রেমালু’ খ্যাত অভিনেত্রী মামিতা বাইজুর সম্পত্তির পরিমাণ কত
বিনোদন ডেস্ক
প্রকাশ: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ৫:১৭ পিএম 
ছবি: ফেসবুক
পার্শ্ব চরিত্র থেকে ব্লকবাস্টার মালয়ালম সিনেমা ‘প্রেমালু’র রিণু চরিত্রে অভিনয় করে রাতারাতি তারকাখ্যাতি পান দক্ষিণ ভারতের তরুণ অভিনেত্রী মামিতা বাইজু। ২০২৪ সালে সিনেমাটি মুক্তির পর তাকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। ইতোমধ্যে থালাপতি বিজয় ও সুরিয়ার মতো দক্ষিণী মেগাস্টারদের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন তিনি।

সম্প্রতি মুক্তি পাওয়া মামিতার নতুন সিনেমা ‘বেথলেহেম ফ্যামিলি ইউনিট’ বক্স অফিসে দারুণ ব্যবসা করছে। তবে সাফল্য উপভোগের মাঝেই অসুস্থতার কারণে তাকে হাসপাতালে চিকিৎসাধীন থাকতে হচ্ছে। তীব্র শরীর ব্যথা ও জ্বরের জেরে স্থগিত করতে হয়েছে তার অস্ট্রেলিয়ায় ওনাম উৎসব উদযাপনের পরিকল্পনা। চিকিৎসকদের কড়া নির্দেশে বর্তমানে তিনি পূর্ণ বিশ্রামে রয়েছেন।

ছবি: ফেসবুক

ছবি: ফেসবুক


অস্ট্রেলিয়ার ‘লেন্ড্যাক্সিস ক্লাইড ওনাম’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার কথা ছিল তার। এক বার্তায় আক্ষেপ প্রকাশ করে মামিতা বলেন, ‘দুর্ভাগ্যবশত, নির্ধারিত তারিখে আমি উপস্থিত থাকতে পারছি না। বর্তমানে আমি হাসপাতালে চিকিৎসাধীন। কোনোভাবেই আসার উপায় থাকলে আমি ঠিক আসতাম, তবে চিকিৎসকরা আমাকে সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন।’

এদিকে আন্তর্জাতিক খ্যাতি অর্জনের পাশাপাশি এই তরুণ অভিনেত্রীর সম্পদ ও আয়ের উৎস নিয়েও সামাজিক মাধ্যমে বেশ চর্চা চলছে। চলতি বছরের শুরুতে অভিনেতা-রাজনীতিবিদ বিজয়ের ছবি ‘জন নায়গন’ এ গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করে প্রশংসা কুড়ান মামিতা। এর আগে ‘প্রেমালু’, ‘বিদ্রোহী’, ‘অপারেশন জাভা’ ও ‘বারথান’ এর মতো ছবিতেও নজর কাড়েন তিনি।  

২০১৬ সালে পৃথ্বীরাজ অভিনীত ‘পাভাদা’ সিনেমার মাধ্যমে শিশুশিল্পী হিসেবে রুপালি পর্দায় মামিতার অভিষেক ঘটে। বর্তমানে ২৫ বছর বয়সী এই অভিনেত্রী ছবিপ্রতি পারিশ্রমিক নিচ্ছেন প্রায় ২ থেকে ৩ কোটি রুপি। মূলত মালয়ালম, তেলেগু ও তামিল চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতেই তার বিচরণ সবচেয়ে বেশি।  

ছবি: ফেসবুক

ছবি: ফেসবুক


‘প্রেমালু’ ছবির অভাবনীয় সাফল্যের পর বর্তমানে মামিতার মোট সম্পত্তির পরিমাণ গিয়ে দাঁড়িয়েছে প্রায় ২০ থেকে ৩০ কোটি রুপিতে। চলচ্চিত্রের মূল পারিশ্রমিকের বাইরে ফ্যাশন, স্কিন কেয়ার ও জুয়েলারি ব্র্যান্ডের বিজ্ঞাপন থেকে তিনি মোটা অঙ্কের অর্থ উপার্জন করেন। এছাড়া বিভিন্ন ক্ষেত্রে করা লাভজনক বিনিয়োগ তার আয়ের পাল্লা ভারী করেছে।  

অভিনেত্রীর জীবনযাপনেও লেগেছে বিলাসের ছোঁয়া। ভারতের কোচির এক আভিজাত্যপূর্ণ এলাকায় ৩ থেকে ৫ কোটি রুপি মূল্যের একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট রয়েছে তার। আধুনিক সব সুযোগ-সুবিধা ও গোপনীয়তা বজায় রাখার মতো করে সাজানো বাড়িটিতেই কাজের ফাঁকে সবচেয়ে বেশি সময় কাটান তিনি।  

শহুরে আধুনিক জীবনের মাঝেও নিজের শেকড়কে ভুল যাননি মামিতা। কেরালার কোট্টায়ামের কিডঙ্গুরে অবস্থিত তার পৈতৃক বাড়িটিরও নিয়মিত দেখভাল করেন তিনি। সুযোগ পেলেই শৈশবের স্মৃতিবিজড়িত সেই বাড়িতে ছুটে যান এ অভিনেত্রী। এছাড়া ব্যক্তিগত যাতায়াতের জন্য তার সংগ্রহে রয়েছে ভক্সওয়াগান তাইগুন ও মারুতি সুজুকি জিমনি ব্র্যান্ডের দুটি গাড়ি।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

গভীর জলে ইলিশ, খালি হাতে তীরে ফিরছেন জেলেরা
তিন বাহিনীর একক প্রধান হলেন পাকিস্তানের সেনাপ্রধান
কাস্টিং কাউচ ও পারিশ্রমিক বৈষম্য নিয়ে মুখ খুললেন শ্রেয়া ঘোষাল
ঘুষ বাণিজ্যের অভিযোগে আলোচনায় হালিশহর বিআরটিএ কার্যালয়
নারীদের স্বাবলম্বী করতে ঢাকায় সেলিনা মনিরের ব্রাইডাল মাস্টারক্লাস

সর্বাধিক পঠিত 

বিটিভির সর্বোচ্চ গ্রেডের শিল্পীর মর্যাদা পেলেন ভোলার শুভ্রদেব মনির চৌধুরী
আদালত থেকে লাফ দিয়ে পালানো সেই আসামি গ্রেপ্তার
‘স্পর্শ করলেই গায়েব বিশেষ অঙ্গ’ গুজবে প্রাণ গেছে ৮০ জনের
বাংলাদেশ প্রেসক্লাব পঞ্চগড় জেলা শাখার নতুন সভাপতি বাসেত, সম্পাদক রিপন
ঘুষ বাণিজ্যের অভিযোগে আলোচনায় হালিশহর বিআরটিএ কার্যালয়
বিনোদন- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]