আসছে ‘মহানগর ৩’

বিনোদন ডেস্ক

বিনোদন

‘মহানগর’ সিরিজের তৃতীয় কিস্তি ‘মহানগর ৩’ নিয়ে শিগগিরই বড় ঘোষণা আসছে। বিষয়টি নিশ্চিত করেছে ওটিটি প্লাটফর্ম হইচই। এরই

2026-09-04T17:17:12+06:00
2026-09-04T17:17:12+06:00
শনিবার ● ৫ সেপ্টেম্বর ২০২৬,
২১ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

শনিবার ● ৫ সেপ্টেম্বর ২০২৬
চলমান বার্তা:
বিনোদন
আসছে ‘মহানগর ৩’
বিনোদন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ৫:১৭ পিএম 
‘মহানগর’ সিরিজের তৃতীয় কিস্তি ‘মহানগর ৩’ নিয়ে শিগগিরই বড় ঘোষণা আসছে। বিষয়টি নিশ্চিত করেছে ওটিটি প্লাটফর্ম হইচই। এরই মধ্যে সিরিজটির চিত্রনাট্যের কাজ চলছে। সময় ও প্রেক্ষাপট অনুযায়ী গল্পে কিছু পরিবর্তনও আনা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

হইচই বাংলাদেশের কমিউনিকেশন অ্যান্ড পিআর ম্যানেজার তানজিনা রহমান বলেন, ‘‌মহানগর ৩ প্রক্রিয়াধীন। সময় ও প্রেক্ষাপট অনুযায়ী গল্পে কিছু পরিবর্তন এসেছে। সেসব নিয়ে কাজ চলছে। শিগগিরই মহানগর ৩ নিয়ে বড় ঘোষণা আসতে যাচ্ছে।’

সম্প্রতি নির্মাতা আশফাক নিপুণ জানিয়েছিলেন, ‘মহানগর ৩’-এর চিত্রনাট্যের কাজ চলছে। এর আগে হইচই বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর শাকিব আর খান গণমাধ্যমকে জানিয়েছিলেন, সিরিজটির গল্প তৈরি হয়ে গেছে।

২০২৩ সালে মুক্তি পায় ‘মহানগর ২’। এরপর থেকেই সিরিজটির তৃতীয় কিস্তির অপেক্ষায় রয়েছেন দর্শকরা। বিশেষ করে ওসি হারুন চরিত্রে মোশাররফ করিমের প্রত্যাবর্তন নিয়ে আগ্রহ রয়েছে তাদের।

এদিকে ‘মহানগর ৩’-এর পাশাপাশি হইচইয়ের আরো কয়েকটি ঘোষিত সিরিজ ও সিনেমা এখনো মুক্তি পায়নি। এসব কনটেন্টের ভবিষ্যৎ নিয়ে তানজিনা রহমান বলেন, ‘‌হইচইয়ের বিভিন্ন সময় ঘোষণা দেয়া কনটেন্টগুলোর অধিকাংশই যথাসময়ে মুক্তি পেয়েছে। কিছু আটকে আছে। সময়-পরিস্থিতির কারণে হয়তো আলোর মুখ দেখেনি। তবে সেগুলো যে আসবে না তা বলছি না। সময়-সুযোগ অনুযায়ী হয়তো আসবে।’

আটকে থাকা কনটেন্টের তালিকায় রয়েছে ‘মিথ্যাবাদী’, ‘ডেল্টা ২০৫১’, ‘ভালো থাকিস বাবা’ ও ‘কাইজার ২’। যদিও সম্প্রতি নির্মাতা তানিম নূর জানিয়েছেন, ‘কাইজার’-এর সিকুয়েল আর হচ্ছে না।

নতুন কনটেন্ট নিয়েও পরিকল্পনা রয়েছে হইচইয়ের। তানজিনা রহমান বলেন, ‘‌হইচইয়ের দর্শকদের একটি সুখবর দিতে চাই। এ বছর আরো একটি সিনেমা ও সিরিজ আসছে। এখনই বিস্তারিত জানাতে পারছি না। পাশাপাশি আগামী বছর থাকছে বড় একটি ঘোষণা।’

দেশবার্তা/এমআর


সর্বশেষ সংবাদ 

ফুলবাড়ীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত
শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরিয়ে আনতে হবে: শিক্ষামন্ত্রী
মোরেলগঞ্জে জন্মাষ্টমীর শোভাযাত্রায় জনস্রোত, সম্প্রীতির বার্তায় মুখর শহর
যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের ৩ পাইলট নিহত
বিশ্ববাজারে খাদ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: এফএও

সর্বাধিক পঠিত 

বিটিভির সর্বোচ্চ গ্রেডের শিল্পীর মর্যাদা পেলেন ভোলার শুভ্রদেব মনির চৌধুরী
‘স্পর্শ করলেই গায়েব বিশেষ অঙ্গ’ গুজবে প্রাণ গেছে ৮০ জনের
বাংলাদেশ প্রেসক্লাব পঞ্চগড় জেলা শাখার নতুন সভাপতি বাসেত, সম্পাদক রিপন
পিরোজপুরে ঝুঁকিপূর্ণ পুল, বেহাল সড়কে দুর্ভোগ তিন গ্রামের মানুষের
বরগুনায় ২২৬ মেধাবী শিক্ষার্থী পেল জেলা পরিষদের বৃত্তি
বিনোদন- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]