ভেনিস উৎসবের মূল প্রতিযোগিতায় সুনেরাহর ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’

বিনোদন ডেস্ক

বিনোদন

প্রথম সিনেমাতেই জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে আলোচনায় আসা অভিনেত্রী সুনেরাহ বিনতে কামালের ক্যারিয়ারে যুক্ত হচ্ছে নতুন আন্তর্জাতিক সম্মাননা।

2026-09-02T18:44:46+06:00
2026-09-02T19:01:43+06:00
বৃহস্পতিবার ● ৩ সেপ্টেম্বর ২০২৬,
১৯ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

বৃহস্পতিবার ● ৩ সেপ্টেম্বর ২০২৬
চলমান বার্তা:
বিনোদন
ভেনিস উৎসবের মূল প্রতিযোগিতায় সুনেরাহর ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’
বিনোদন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৪৪ পিএম  আপডেট: ০২.০৯.২০২৬ ৭:০১ পিএম
ছবি: ফেসবুক থেকে নেওয়া।
প্রথম সিনেমাতেই জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে আলোচনায় আসা অভিনেত্রী সুনেরাহ বিনতে কামালের ক্যারিয়ারে যুক্ত হচ্ছে নতুন আন্তর্জাতিক সম্মাননা। বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে অফিশিয়াল সিলেকশন পেয়েছে তার অভিনীত সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’।

রুবাইয়াত হোসেন পরিচালিত এই সিনেমাটির মাধ্যমে প্রথমবারের মতো ভেনিস উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে স্থান করে নিল বাংলাদেশের কোনো চলচ্চিত্র। রেড কার্পেট ও উৎসবের বিভিন্ন আন্তর্জাতিক প্রদর্শনীতে অংশ নিতে সিনেমাটির অভিনয়শিল্পী ও কলাকুশলীদের সঙ্গে শিগগিরই ইতালি সফরে যাবেন সুনেরাহ।

ভেনিসের মতো বৈশ্বিক মঞ্চে উপস্থিত হওয়াকে কেবল ব্যক্তিগত অর্জন হিসেবে দেখতে চান না এই অভিনেত্রী। বিশ্ব চলচ্চিত্রের গুরুত্বপূর্ণ এই আয়োজনে অংশগ্রহণকে নতুন অভিজ্ঞতা অর্জন ও নিজেকে সমৃদ্ধ করার সুযোগ বলে মনে করছেন তিনি।

উৎসবে বিশ্বের খ্যাতিমান নির্মাতা, অভিনয়শিল্পী ও চলচ্চিত্র বিশেষজ্ঞদের সঙ্গে মতবিনিময়ের সুযোগকে নিজের অভিনয়জীবনের জন্য তাৎপর্যপূর্ণ উল্লেখ করে সুনেরাহ জানান, এই সফর আন্তর্জাতিক চলচ্চিত্র সম্পর্কে তার দৃষ্টিভঙ্গি প্রসারিত করবে এবং অভিনয়যাত্রায় নতুন সম্ভাবনার দুয়ার খুলে দেবে।

জাতীয় পুরস্কার দিয়ে দেশীয় চলচ্চিত্রে যাত্রা শুরু করা সুনেরাহর জন্য এটি ক্যারিয়ারের অন্যতম বড় মাইলফলক। ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এর মাধ্যমে বিশ্বমঞ্চে বাংলাদেশের উপস্থিতি চলচ্চিত্র অঙ্গনে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ
শেখ হাসিনাসহ ৩০ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ
জন্মাষ্টমীতে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়
বিএনপির ৪৮ বছরের ইতিহাস ত্যাগ,সংগ্রাম ও জনগণের পাশে থাকার ইতিহাস
রাঙ্গামাটির লংগদুতে নারীসহ আটক ৯

সর্বাধিক পঠিত 

এলএলবি পরীক্ষার ফি বৃদ্ধির প্রতিবাদে পিরোজপুরে শিক্ষার্থীদের মানববন্ধন
বরগুনায় মাসিক পুলিশ-ম্যাজিস্ট্রেসি সম্মেলন অনুষ্ঠিত
সেলফী পরিবহনের রুট পারমিট বাতিল দাবি
অস্তিত্বহীন পাঠাগারে সরকারি অনুদান, বঞ্চিত প্রকৃত গ্রন্থাগার
মানিকগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, ঐক্যের আহ্বান
বিনোদন- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]