ঝগড়া না করার প্রতিশ্রুতি দেব-শুভশ্রীর

বিনোদন ডেস্ক

বিনোদন

একসময় টালিউডের অন্যতম জনপ্রিয় রোমান্টিক জুটি ছিলেন দেব ও শুভশ্রী গাঙ্গুলি। প্রেমের সম্পর্ক ভেঙে গেলেও তাদের বন্ধুত্ব এবং

2026-09-02T13:56:57+06:00
2026-09-02T13:57:04+06:00
বৃহস্পতিবার ● ৩ সেপ্টেম্বর ২০২৬,
১৯ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

বৃহস্পতিবার ● ৩ সেপ্টেম্বর ২০২৬
চলমান বার্তা:
বিনোদন
ঝগড়া না করার প্রতিশ্রুতি দেব-শুভশ্রীর
বিনোদন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ১:৫৬ পিএম  আপডেট: ০২.০৯.২০২৬ ১:৫৭ পিএম
একসময় টালিউডের অন্যতম জনপ্রিয় রোমান্টিক জুটি ছিলেন দেব ও শুভশ্রী গাঙ্গুলি। প্রেমের সম্পর্ক ভেঙে গেলেও তাদের বন্ধুত্ব এবং পর্দার রসায়ন নিয়ে দর্শকের আগ্রহ এখনো আগের মতোই রয়ে গেছে। দীর্ঘ বিরতির পর নতুন সিনেমায় আবারও একসঙ্গে পর্দায় ফিরছেন তারা। এরই মধ্যে নতুন ফটোশুটে অংশ নিয়ে ফের আলোচনায় এসেছেন এই দুই তারকা।

আসন্ন সিনেমা ‘দেশু ৭’ এর প্রচার উপলক্ষে সোমবার (১ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি লাইভ অনুষ্ঠানে একসঙ্গে হাজির হন দেব ও শুভশ্রী। লাইভের পর একটি বিশেষ ফটোশুটেও ক্যামেরাবন্দি হন তারা। ফটোশুটের সেই ছবিগুলো শুভশ্রী নিজেই তার সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন, যা প্রকাশের পর দিনভর টালিউড ও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা সৃষ্টি করে।


ফটোশুটের ছবিগুলোতে দেব ও শুভশ্রীকে বেশ ঘনিষ্ঠ ও প্রাণবন্ত মুহূর্তে দেখা যায়। আধুনিক পাশ্চাত্য পোশাকে ধরা দেওয়া ছবিগুলোর একটিতে শুভশ্রীকে পেছন থেকে জড়িয়ে ধরে হাসিমুখে পোজ দিতে দেখা যায় দেবকে। ছবিগুলো প্রকাশ্যে আসার পর ভক্ত-অনুরাগীরা তাদের আগের সেই জনপ্রিয় জুটির স্মৃতিচারণ শুরু করেন।

এর আগে ‘দুই বাচ্চার মা’ সংক্রান্ত একটি মন্তব্যকে কেন্দ্র করে শুভশ্রীর সঙ্গে দেবের ভুল বোঝাবুঝি তৈরি হয়। ওই ঘটনার পর শুভশ্রীর ফোন নম্বর মুছে দিয়েছিলেন বলেও জানা যায়। ঝগড়া হলে একে অপরের নম্বর ব্লক বা ডিলিট করে দেওয়া তাদের পুরোনো অভ্যাস বলেও জানান তারা।

তবে সোমবারের ফেসবুক লাইভে দেব স্পষ্ট করেন, শুভশ্রীর সঙ্গে তার যোগাযোগ কখনো পুরোপুরি বন্ধ হয়ে যায়নি। এমনকি নির্মাতা রাজ চক্রবর্তীর সঙ্গে শুভশ্রীর বিয়ের আগের দিনও তাদের মধ্যে কথা হয়েছিল বলে জানান তিনি।

এদিনের লাইভে সব পুরোনো ঝগড়া ও অভিমান ভুলে সম্পর্ক স্বাভাবিক রাখার একটি প্রতিশ্রুতিও দিয়েছেন তারা। শুভশ্রী বলেন, ‘যা-ই হোক, আমরা ঠিক করেছি আর ঝগড়া করব না। একে অপরের নম্বরও ব্লক করব না।’

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ
শেখ হাসিনাসহ ৩০ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ
জন্মাষ্টমীতে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়
বিএনপির ৪৮ বছরের ইতিহাস ত্যাগ,সংগ্রাম ও জনগণের পাশে থাকার ইতিহাস
রাঙ্গামাটির লংগদুতে নারীসহ আটক ৯

সর্বাধিক পঠিত 

এলএলবি পরীক্ষার ফি বৃদ্ধির প্রতিবাদে পিরোজপুরে শিক্ষার্থীদের মানববন্ধন
বরগুনায় মাসিক পুলিশ-ম্যাজিস্ট্রেসি সম্মেলন অনুষ্ঠিত
সেলফী পরিবহনের রুট পারমিট বাতিল দাবি
অস্তিত্বহীন পাঠাগারে সরকারি অনুদান, বঞ্চিত প্রকৃত গ্রন্থাগার
মানিকগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, ঐক্যের আহ্বান
বিনোদন- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]