এলএলবি পরীক্ষার ফি বৃদ্ধির প্রতিবাদে পিরোজপুরে শিক্ষার্থীদের মানববন্ধন

পিরোজপুর প্রতিনিধি

সারাদেশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এলএলবি প্রথম পর্ব ও শেষ পর্ব পরীক্ষার ফরম পূরণের ফি বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন করেছেন পিরোজপুর

2026-09-02T19:17:20+06:00
2026-09-02T19:17:20+06:00
বৃহস্পতিবার ● ৩ সেপ্টেম্বর ২০২৬,
১৯ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

বৃহস্পতিবার ● ৩ সেপ্টেম্বর ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
এলএলবি পরীক্ষার ফি বৃদ্ধির প্রতিবাদে পিরোজপুরে শিক্ষার্থীদের মানববন্ধন
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ৭:১৭ পিএম 
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এলএলবি প্রথম পর্ব ও শেষ পর্ব পরীক্ষার ফরম পূরণের ফি বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন করেছেন পিরোজপুর ল’ কলেজের সাধারণ শিক্ষার্থীরা।

বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে পিরোজপুর ল’ কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত মানববন্ধনে কলেজের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা অংশ নেন। এ সময় তাঁরা বর্ধিত পরীক্ষার ফি পুনর্বিবেচনা করে শিক্ষার্থীদের সামর্থ্যের মধ্যে যৌক্তিক পর্যায়ে নির্ধারণের দাবি জানান।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, এলএলবি প্রথম পর্ব ও শেষ পর্ব পরীক্ষার ফরম পূরণের ফি বৃদ্ধি পাওয়ায় সাধারণ ও নিম্নআয়ের পরিবারের শিক্ষার্থীদের ওপর অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি হয়েছে। অনেক শিক্ষার্থীর পক্ষে বাড়তি ফি বহন করা কঠিন হয়ে পড়েছে। তাই শিক্ষার্থীদের আর্থিক সক্ষমতার বিষয়টি বিবেচনায় নিয়ে বর্ধিত ফি পুনর্বিবেচনার দাবি জানান তাঁরা।

শিক্ষার্থী মিতু শিকদার বলেন, “এলএলবি প্রথম পর্ব ও শেষ পর্ব পরীক্ষার ফরম পূরণের ফি বৃদ্ধি পাওয়ায় সাধারণ শিক্ষার্থীদের ওপর অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি হয়েছে। আমরা জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানাই, তারা যেন বিষয়টি দ্রুত পুনর্বিবেচনা করে বর্ধিত ফি কমানোর উদ্যোগ নেয়।”

অপর শিক্ষার্থী আবুল কালাম আজাদ বলেন, “অনেক বছর পর জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেশনজটের সমস্যা অনেকটাই কমিয়ে এনেছে। এতে আমরা আশাবাদী হয়েছিলাম। কিন্তু অতিরিক্ত পরীক্ষার ফি আমাদের জন্য নতুন করে আর্থিক বোঝা হয়ে দাঁড়িয়েছে। এতে শিক্ষার্থীদের মধ্যে হতাশা তৈরি হয়েছে।”

মানববন্ধন থেকে শিক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে এলএলবি প্রথম পর্ব ও শেষ পর্ব পরীক্ষার বর্ধিত ফি পুনর্বিবেচনা করে যৌক্তিক পর্যায়ে নির্ধারণের দাবি জানান।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ
শেখ হাসিনাসহ ৩০ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ
জন্মাষ্টমীতে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়
বিএনপির ৪৮ বছরের ইতিহাস ত্যাগ,সংগ্রাম ও জনগণের পাশে থাকার ইতিহাস
রাঙ্গামাটির লংগদুতে নারীসহ আটক ৯

সর্বাধিক পঠিত 

এলএলবি পরীক্ষার ফি বৃদ্ধির প্রতিবাদে পিরোজপুরে শিক্ষার্থীদের মানববন্ধন
বরগুনায় মাসিক পুলিশ-ম্যাজিস্ট্রেসি সম্মেলন অনুষ্ঠিত
সেলফী পরিবহনের রুট পারমিট বাতিল দাবি
অস্তিত্বহীন পাঠাগারে সরকারি অনুদান, বঞ্চিত প্রকৃত গ্রন্থাগার
মানিকগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, ঐক্যের আহ্বান
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]