দীর্ঘ প্রায় ৩০ বছর যাবত বেদখল থাকা ৫৫ শতক জায়গার উপর খননকৃত সাতক্ষীরা জেলা পরিষদের একটি বড় পুকুর দখলমুক্ত করেছেন জেলা পরিষদ প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক এমপি
হাবিবুল ইসলাম হাবিব। বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে আশাশুনি উপজেলা সদরে অবস্থিত আমার পার্শ্ববর্তী এলাকা থেকে উক্ত পুকুরটি দখলমুক্ত করা হয়।
এসময় জেলা পরিষদ সার্ভেয়ার আল-আমিন জানান, দখলদার আব্দুস সবুর ৫৫ শতক জায়গার এই পুকুরটি দীর্ঘ প্রায় ৩০ বছর যাবত অবৈধভাবে দখল করে আসছিলেন। আজ জেলা পরিষদের সমস্ত কাগজপত্র দেখে শুনে স্ব-ইছায় তিনি এই পুকুরটি জেলা পরিষদ প্রশাসকের কাছে হস্তান্তর করেছেন।
পুকুর দখল মুক্ত কালে সাধারণ মানুষের উদ্দেশ্য জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে জেলা পরিষদের পুকুর সহ সরকারি যতগুলো অবকাঠোনা জমি ও বিভিন্ন স্থাপনা অন্যের দখলে রয়েছে করে সরকারের কাছে হস্তান্তর করা হবে। এসময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এস.এম মাহফুজুর রহমান, আশাশুনি উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মিঠুন মিত্র, আশাশুনি থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আরিফ, উপজলা বিএনপির সাবেক আহায়ক স ম হেদায়তুল ইসলামসহ বিএনপি ও এর অঙ্গ সহযাগী সংগঠনর নেতৃবৃন্দ।
দেশবার্তা/এমআর