প্রমাণ জনগণের জন্য উন্মুক্ত করুন প্লিজ, দুদককে আসিফ মাহমুদ

দেশবার্তা ডেস্ক

রাজনীতি

বদলি বাণিজ্য ও পদায়নের মাধ্যমে অবৈধ অর্থ লেনদেনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধানের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন অন্তর্বর্তীকালীন

2026-09-02T18:43:07+06:00
2026-09-02T18:43:07+06:00
বৃহস্পতিবার ● ৩ সেপ্টেম্বর ২০২৬,
১৯ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

বৃহস্পতিবার ● ৩ সেপ্টেম্বর ২০২৬
চলমান বার্তা:
রাজনীতি
প্রমাণ জনগণের জন্য উন্মুক্ত করুন প্লিজ, দুদককে আসিফ মাহমুদ
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৪৩ পিএম 
ফাইল ছবি
বদলি বাণিজ্য ও পদায়নের মাধ্যমে অবৈধ অর্থ লেনদেনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধানের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। 

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি দুদকের কাছে পাওয়া অভিযোগের ‘প্রমাণ’ জনগণের সামনে উন্মুক্ত করার আহ্বান জানিয়েছেন।

বুধবার (২ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি লিখেছেন, ‘১৮৮ জন উপজেলা পর্যায়ের কর্মকর্তা থেকে ১ লাখ ৪৬ হাজার টাকা করে ২ কোটি ৭৬ লক্ষ টাকার দুর্নীতি করেছেন একজন উপদেষ্টা, একজন সচিব, একজন যুগ্মসচিব এবং একজন উপসচিবসহ আরও অনেকে মিলে। দুদক বলছে, প্রমাণ পাওয়া গেছে। প্রমাণ জনগণের জন্য উন্মুক্ত করুন প্লিজ। এ বিষয়ে রাতে বিস্তারিত কথা বলবো।’

এর আগে দুপুরে দুদকের সমন্বিত কার্যালয়ে সংবাদ সম্মেলনে সংস্থাটির মুখপাত্র আকতারুল ইসলাম জানান, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বর্তমান সচিব মো. মাহবুব-উল-আলমসহ চারজনের বিরুদ্ধে বদলি বাণিজ্য ও পছন্দের স্থানে পদায়নে অর্থ লেনদেনের অভিযোগ আমলে নেওয়া হয়েছে। প্রাথমিক সত্যতা পাওয়ায় অনুসন্ধানের জন্য চার সদস্যের টিম গঠন করা হয়েছে। দুদকের উপ-পরিচালক জাহিদ কালামকে এই অনুসন্ধান দলের প্রধান করা হয়েছে।

অভিযোগে বলা হয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বর্তমান সচিব মো. মাহবুব-উল-আলম, যুগ্ম সচিব ড. শেখ মোহাম্মদ জোবায়েদ হোসেন এবং যুব-১ শাখার উপসচিব মো. মাসুম আহমেদকে সঙ্গে নিয়ে ক্ষমতার অপব্যবহার ও বিভিন্ন অনিয়মে জড়ান তৎকালীন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

দুদকের এই পদক্ষেপের খবর প্রকাশ্যে আসার পর দিনভর সামাজিক মাধ্যমে আলোচনার সৃষ্টি হয়। উদ্ভূত পরিস্থিতিতে রাতে বিস্তারিত বক্তব্য তুলে ধরার ঘোষণা দেন সাবেক এই উপদেষ্টা।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ
শেখ হাসিনাসহ ৩০ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ
জন্মাষ্টমীতে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়
বিএনপির ৪৮ বছরের ইতিহাস ত্যাগ,সংগ্রাম ও জনগণের পাশে থাকার ইতিহাস
রাঙ্গামাটির লংগদুতে নারীসহ আটক ৯

সর্বাধিক পঠিত 

এলএলবি পরীক্ষার ফি বৃদ্ধির প্রতিবাদে পিরোজপুরে শিক্ষার্থীদের মানববন্ধন
বরগুনায় মাসিক পুলিশ-ম্যাজিস্ট্রেসি সম্মেলন অনুষ্ঠিত
সেলফী পরিবহনের রুট পারমিট বাতিল দাবি
অস্তিত্বহীন পাঠাগারে সরকারি অনুদান, বঞ্চিত প্রকৃত গ্রন্থাগার
মানিকগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, ঐক্যের আহ্বান
রাজনীতি- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]