ফৌজদারি বিচারপ্রক্রিয়ায় গতিশীলতা আনয়ন, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় সাধন এবং বিদ্যমান প্রতিবন্ধকতা দূর করে বিচারকাজ আরও দ্রুত সম্পন্ন করার লক্ষ্যে বরগুনায় মাসিক পুলিশ-ম্যাজিস্ট্রেসি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বরগুনা চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আয়োজনে বুধবার (২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
বরগুনার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. ইকবাল মাসুদের সভাপতিত্বে এবং জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আরিফ হোসাইনের সঞ্চালনায় সম্মেলনে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সজল চন্দ্র শীল, বিচারকবৃন্দ, আইনজীবীরা, বিভিন্ন পর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং বরগুনা জেলার সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি)।
সম্মেলনে ফৌজদারি মামলার সুষ্ঠু তদন্ত, যথাযথভাবে ওয়ারেন্ট তামিল, সাক্ষীদের আদালতে হাজির করা, তাঁদের নিরাপত্তা নিশ্চিত করা, সময়মতো মালখানা থেকে আদালতে আলামত উপস্থাপনসহ ফৌজদারি মামলায় ন্যায়বিচার নিশ্চিত করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
প্রতিনিধি/আরএইচ