ফেনীর দাগনভূঞায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, পুলিশ সদস্যসহ আহত ১২

ফেনী প্রতিনিধি

সারাদেশ

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালনকে কেন্দ্র করে ফেনীর দাগনভূঞায় বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এতে এক

2026-09-02T20:42:43+06:00
2026-09-02T20:42:43+06:00
বৃহস্পতিবার ● ৩ সেপ্টেম্বর ২০২৬,
১৯ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

বৃহস্পতিবার ● ৩ সেপ্টেম্বর ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
ফেনীর দাগনভূঞায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, পুলিশ সদস্যসহ আহত ১২
ফেনী প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৪২ পিএম 
সংগৃহীত ছবি
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালনকে কেন্দ্র করে ফেনীর দাগনভূঞায় বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এতে এক পুলিশ সদস্যসহ অন্তত ১২ জন আহত হয়েছেন।

বুধবার (২ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে দাগনভূঞা পৌর শহরের আতাতুর্ক স্কুল মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।

আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে তাঁদের পরিচয় জানা যায়নি।

সকাল থেকেই উপজেলায় বিবাদমান বিএনপির আহ্বায়ক আকবর হোসেন ও সাবেক ছাত্রদল নেতা কাজী জামসেদুর রহমান ফটিকের অনুসারীদের মধ্যে প্রতিষ্ঠাবার্ষিকী পালনকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছিল। এ অবস্থায় পৌর শহরের বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

বিকেলে আকবর গ্রুপের নেতাকর্মীরা স্থানীয় আতাতুর্ক স্কুল মিলনায়তনে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা শেষে বের হলে প্রতিপক্ষ ফটিক গ্রুপের লোকজন ‘ভুয়া, ভুয়া’ স্লোগান দিয়ে ধাওয়া করে বলে অভিযোগ। একপর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় উভয় পক্ষের মধ্যে ব্যাপক ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে এক পুলিশ সদস্যসহ অন্তত ১২ জন আহত হন।

সংঘর্ষের জন্য আকবর ও ফটিক গ্রুপ একে অপরকে দায়ী করেছে। ঘটনার পর পুরো পৌর শহরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজিম নোমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সংঘর্ষের আশঙ্কায় সকাল থেকেই বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল। পরে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং পুলিশ বিভিন্ন স্থানে টহল দিচ্ছে।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ
শেখ হাসিনাসহ ৩০ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ
জন্মাষ্টমীতে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়
বিএনপির ৪৮ বছরের ইতিহাস ত্যাগ,সংগ্রাম ও জনগণের পাশে থাকার ইতিহাস
রাঙ্গামাটির লংগদুতে নারীসহ আটক ৯

সর্বাধিক পঠিত 

এলএলবি পরীক্ষার ফি বৃদ্ধির প্রতিবাদে পিরোজপুরে শিক্ষার্থীদের মানববন্ধন
বরগুনায় মাসিক পুলিশ-ম্যাজিস্ট্রেসি সম্মেলন অনুষ্ঠিত
সেলফী পরিবহনের রুট পারমিট বাতিল দাবি
অস্তিত্বহীন পাঠাগারে সরকারি অনুদান, বঞ্চিত প্রকৃত গ্রন্থাগার
মানিকগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, ঐক্যের আহ্বান
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]