বিগত দেড় দশক ধরে দেশের বুকে চেপে বসা আওয়ামী ফ্যাসিস্ট সরকার সাধারণ মানুষকে কেবল মিথ্যা আশ্বাস আর সস্তা প্রতিশ্রুতি দিয়ে ধোঁকা দিয়েছে বলে মন্তব্য করেছেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।
তিনি বলেন বলেন, ফ্যাসিবাদের পতনের পর দেশে এখন জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়েছে। জনগণের রায়ে নির্বাচিত এই সরকার সাধারণ মানুষের কষ্ট বোঝে।
গতকাল সিলেট মহানগরীর ৩৩ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত কল্লোগ্রামের বিভিন্ন রাস্তাঘাট সরজমিনে পরিদর্শন শেষে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এসব কথা বলেন। এসময় তিনি দীর্ঘদিন ধরে চরম উন্নয়ন বৈষম্য ও অবহেলার শিকার এই অঞ্চলের মানুষের দুর্ভোগ ও দুর্দশার চিত্র নিজ চোখে প্রত্যক্ষ করেন এবং স্থানীয় ভুক্তভোগী জনসাধারণের সাথে মতবিনিময় করেন।
পরিদর্শনকালে এলাকার সাধারণ মানুষের দুর্ভোগের কথা শুনে ইমদাদ হোসেন চৌধুরী বলেন, বিগত দেড় দশক ধরে দেশের বুকে চেপে বসা আওয়ামী ফ্যাসিস্ট সরকার সাধারণ মানুষকে কেবল মিথ্যা আশ্বাস আর সস্তা প্রতিশ্রুতি দিয়ে ধোঁকা দিয়েছে। মুখে মেগা উন্নয়নের খই ফুটলেও, নগরীর ৩৩ নম্বর ওয়ার্ডের এই অবহেলিত কল্লোগ্রামে তার কোনো ছোঁয়া লাগেনি।
তিনি আরও বলেন এখানকার ৫০০ থেকে ১০০০ ফুটের ছোট ছোট রাস্তাগুলোর দিকে তাকালে বোঝা যায়, বিগত সরকার কতটা গণবিচ্ছিন্ন এবং প্রতিহিংসাপরায়ণ ছিল। তারা নিজেদের পকেট ভারী করতে ব্যস্ত ছিল, কিন্তু জনগণের মৌলিক চাহিদা ও যাতায়াত ব্যবস্থার উন্নয়নে তাদের কোনো নজর ছিল না।
বিএনপির এ নেতা আরও বলেন, ফ্যাসিবাদের পতনের পর দেশে এখন জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়েছে। জনগণের রায়ে নির্বাচিত এই সরকার সাধারণ মানুষের কষ্ট বোঝে। তাই আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই- কল্লোগ্রামের এই রাস্তাগুলো আর কোনোভাবেই অবহেলিত থাকবে না। জনগণের ন্যায্য অধিকার তাদের কাছে পৌঁছে দিতে আমরা বদ্ধপরিকর।
পরিদর্শনকালে তাঁর সাথে সিলেট মহানগর শাহপরান থানা বিএনপির আহ্বায়ক আব্দুল মুনিম, ৩৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি তাজুল ইসলাম তাজ, সাধারণ সম্পাদক আব্দুল হক জাবেদ, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন, বিশিষ্ট মুরব্বি আমির আলী, আমিন মিয়া, বিএনপি নেতা শাহীন মিয়া, হিমেল আহমদ, জামাল আহমদ, আমির মিয়া, বেলাল আহমদ, জামাল আহমদ, জালাল আহমদ, আলমগীর হোসেন, আল-আমিন, ডালিম আহমদ, জইন মিয়া, রজি মিয়া, আশরাফ আহমদ, তুরন মিয়া, বাবলা আহমদ, কাদির আহমদ, আলী হোসেন, লাহিন আহমদ, রিপন আহমেদ-সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
দেশবার্তা/এমআর